ফেনী    বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১২ আষাঢ় ১৪৩৩
দৈনিক ফেনী

মাস্ক না পরায় ৩ জনের জরিমানা

মাস্ক না পরায় ৩ জনের জরিমানা

স্বাস্থ্যবিধি অমান্য করে মাস্ক না পরায় ফেনীতে ৩ জনের জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। আজ বুধবার (২ ডিসেম্বর) দুপুরে শহরের মিজান রোড ও কলেজ রোডে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট রজত বিশ্বাস এ অভিযান পরিচালনা করেন।

নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, করোনাভাইরাসের দ্বিতীয় পর্যায়ের সংক্রমণ বিস্তার রোধে প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী মাস্ক পরা নিশ্চিত করতে এ অভিযান চালানো হয়। অভিযানে মিজান রোডের গ্র্যান্ড হক টাওয়ার ও কলেজ রোডে শহীদ হোসেন উদ্দিন বিপনী বিতান এলাকায় ক্রেতা ও পথচারী ৩জনকে ৫শ টাকা জরিমানা করা হয়। এছাড়া ৩০জন পথচারীকে বিনামূল্যে মাস্ক বিতরণ করা হয় ও স্বাস্থ্যবিধি মেনে চলতে উদ্বুদ্ধ করা হয়।

অভিযানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

দৈনিক ফেনী

বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬

মাস্ক না পরায় ৩ জনের জরিমানা

প্রকাশের তারিখ : ০২ ডিসেম্বর ২০২০

featured Image

স্বাস্থ্যবিধি অমান্য করে মাস্ক না পরায় ফেনীতে ৩ জনের জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। আজ বুধবার (২ ডিসেম্বর) দুপুরে শহরের মিজান রোড ও কলেজ রোডে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট রজত বিশ্বাস এ অভিযান পরিচালনা করেন।

নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, করোনাভাইরাসের দ্বিতীয় পর্যায়ের সংক্রমণ বিস্তার রোধে প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী মাস্ক পরা নিশ্চিত করতে এ অভিযান চালানো হয়। অভিযানে মিজান রোডের গ্র্যান্ড হক টাওয়ার ও কলেজ রোডে শহীদ হোসেন উদ্দিন বিপনী বিতান এলাকায় ক্রেতা ও পথচারী ৩জনকে ৫শ টাকা জরিমানা করা হয়। এছাড়া ৩০জন পথচারীকে বিনামূল্যে মাস্ক বিতরণ করা হয় ও স্বাস্থ্যবিধি মেনে চলতে উদ্বুদ্ধ করা হয়।

অভিযানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

দৈনিক ফেনী

সম্পাদক ও প্রকাশক: আরিফুল আমীন রিজভী কর্তৃক পপুলার অফসেট প্রেস, মিজান রোড, ফেনী-৩৯০০ থেকে মুদ্রিত এবং ৪৩৪, আমিন টাওয়ার (৬ষ্ঠ তলা), ট্রাংক রোড, ফেনী হতে প্রকাশিত।
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত দৈনিক ফেনী
মাস্ক না পরায় ৩ জনের জরিমানা
0:00 0:00
1.0x