ফেনী    বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১১ আষাঢ় ১৪৩৩
দৈনিক ফেনী

ছাগলনাইয়ায় বিজয় দিবস উপলক্ষ্যে প্রস্তুতি সভা

১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস-২০২০ উদযাপন উপলক্ষ্যে ছাগলনাইয়া প্রস্তুতিমূলক সভা করেছে উপজেলা প্রশাসন। বুধবার (২ ডিসেম্বর) সকাল ১১টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আয়োজিত সভায় মহামারী করোনাভাইরাসের কারণে এ বছর সীমিত পরিসরে মহান বিজয় দিবস উদযাপনের সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। এছাড়া ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস উদযাপনের পরিকল্পনাও করা হয়।

সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সাজিয়া তাহের। তিনি জানান, বিজয় দিবসে সূর্যোদয়ের সাথে সাথে ৩১ বার তোপধ্বনি ও জাতীয় পতাকা উত্তোলন, সকাল ৯ টায় শহীদ বেদিতে পুষ্পস্তবক অর্পন এবং বেলা ১০ ঘটিকায় উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হবে। এছাড়াও বাদ যোহর সকল মসজিদে শহীদদের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া করা হবে। শহীদ বুদ্ধিজীবী দিবেসে সকাল ৯ টার সময় শহীদ বেদিতে পুষ্পস্তবক অর্পন ও ১০ টায় আলোচনা সভার আয়োজন করা হবে বলে জানান ইউএনও।

সভায় আরও উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান এনামুল হক মজুমদার, মহিলা ভাইস চেয়ারম্যান বিবি জুলেখা শিল্পী, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেজবাহ্ উদ্দিন আহমেদ, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ শিহাব উদ্দিন রানা, উপজেলা জাসদের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবদুল হাই মেম্বার প্রমুখ।

প্রস্তুতি সভায় করোনা হতে সুস্থ হওয়া জনপ্রতিনিধি ও কর্মকর্তাদের ফুল দিয়ে শুভেচ্ছা জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা।

দৈনিক ফেনী

বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬

ছাগলনাইয়ায় বিজয় দিবস উপলক্ষ্যে প্রস্তুতি সভা

প্রকাশের তারিখ : ০২ ডিসেম্বর ২০২০

featured Image

সম্পাদক ও প্রকাশক: আরিফুল আমীন রিজভী কর্তৃক পপুলার অফসেট প্রেস, মিজান রোড, ফেনী-৩৯০০ থেকে মুদ্রিত এবং ৪৩৪, আমিন টাওয়ার (৬ষ্ঠ তলা), ট্রাংক রোড, ফেনী হতে প্রকাশিত।
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত দৈনিক ফেনী

0:00 0:00
1.0x