ফেনী    বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১২ আষাঢ় ১৪৩৩
দৈনিক ফেনী

ফেনীতে ৬ ফার্মেসীর জরিমানা

ফেনীতে ৬ ফার্মেসীর জরিমানা

ফেনীতে ড্রাগ লাইসেন্স ব্যবসা পরিচালনা ও অনুমোদনহীন ঔষধ বিক্রি করায় ৬ ফার্মেসীর ২৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। আজ বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বেলা ১২টার দিকে শহরের ট্রাংক রোডে এ অভিযান শুরু করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ মনিরুজ্জামান।

নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, অভিযানে মিসব্রান্ডেড ও অমুমোদনহীন ঔষধ বিক্রয়ের জন্য সংরক্ষণ করায় শহরের দোয়েল চত্বর সংলগ্ন ট্রাংক রোডের জসিম মেডিকেলকে ১০ হাজার, মেডিসিন ট্রেডার্সকে ৫ হাজার ও প্যারাগন মেডিকেলকে ২ হাজার টাকা জরিমানা করা হয়। একই অভিযানে ড্রাগ লাইসেন্স ছাড়া ব্যবসা পরিচালনা করায় মেডিজোন ফার্মেসীকে ৩ হাজার টাকা এবং বাঁশপাড়া মেডিসিন মার্কেটে ফার্মেসীর মালিক অহি সাহাকে ২ হাজার টাকা ও জামাল উদ্দিনকে ৩ হাজার টাকা জরিমানা করা হয়। এসময় করোনার সুযোগ নিয়ে মাস্কের দাম না বাড়াতে ব্যবসায়ীদের সতর্ক করে ভ্রাম্যমান আদালত।

অভিযানে চট্টগ্রাম ঔষধ প্রশাসনের উপপরিচালক ডাঃ মুহম্মদ আক্তার হোসেন, ফেনীর সহকারী পরিচালক শেখ আহসান উল্লাহসহ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত নেই।

দৈনিক ফেনী

বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬

ফেনীতে ৬ ফার্মেসীর জরিমানা

প্রকাশের তারিখ : ২৬ নভেম্বর ২০২০

featured Image

সম্পাদক ও প্রকাশক: আরিফুল আমীন রিজভী কর্তৃক পপুলার অফসেট প্রেস, মিজান রোড, ফেনী-৩৯০০ থেকে মুদ্রিত এবং ৪৩৪, আমিন টাওয়ার (৬ষ্ঠ তলা), ট্রাংক রোড, ফেনী হতে প্রকাশিত।
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত দৈনিক ফেনী
ফেনীতে ৬ ফার্মেসীর জরিমানা
0:00 0:00
1.0x