ফেনী    রোববার, ০৯ আগস্ট ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩৩
দৈনিক ফেনী

সোনাগাজী পৌরসভার উদ্যোগে মাস্ক বিতরণ

সোনাগাজী পৌরসভার উদ্যোগে মাস্ক বিতরণ

কোভিড-১৯ দ্বিতীয় ধাপের সংক্রমণ মোকাবেলায় সোনাগাজী পৌরসভার উদ্যোগে মাস্ক বিতরণ করা হয়েছে। এ উপলক্ষ্যে আজ মঙ্গলবার (২৪ নভেম্বর) সকালে জনসচেতনতামূলক একটি র‌্যালির আয়োজন করা হয়। র‌্যালিটি পৌর শহরের প্রধান প্রধান সড়কগুলো প্রদক্ষিণ  শেষে জিরো পয়েন্টে পৌরসভার মেয়র ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এডভোকেট রফিকুল ইসলাম খোকন পথচারী, ব্যবসায়ী, অটোচালক, রিক্সাচালক, বাস ও সিনজি অটোরিকশা চালকসহ জনসাধারণের মাঝে মাস্ক বিতরণ করেন।

মাস্ক বিতরণ সম্পর্কে বলেন, করোনাভাইরাসের ২য় ধাপের সংক্রমণ মোকাবেলায় সরকার নির্দেশিত স্বাস্থ্যবিধি বাস্তবায়নে মাস্ক বিতরণ করা হয়েছে। তিনি জানান, এখন থেকে পৌর কর্তৃপক্ষ শহরে নিয়মিতভাবে মাস্ক পরিধানের বিষয়টি তদারকি করবেন। এ কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানান পৌর মেয়র।

বিতরণকালে প্যানেল মেয়র শেখ কলিম উল্যাহ রয়েল, কাউন্সিলর শাখাওয়াত হোসেন আলাউল, মোঃ মোস্তফা, শেখ আবদুল হালিম মামুন ও আইয়ুব আলী খান প্রমুখ উপস্থিত ছিলেন।

দৈনিক ফেনী

রোববার, ০৯ আগস্ট ২০২৬

সোনাগাজী পৌরসভার উদ্যোগে মাস্ক বিতরণ

প্রকাশের তারিখ : ২৪ নভেম্বর ২০২০

featured Image

সম্পাদক ও প্রকাশক: আরিফুল আমীন রিজভী কর্তৃক পপুলার অফসেট প্রেস, মিজান রোড, ফেনী-৩৯০০ থেকে মুদ্রিত এবং ৪৩৪, আমিন টাওয়ার (৬ষ্ঠ তলা), ট্রাংক রোড, ফেনী হতে প্রকাশিত।
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত দৈনিক ফেনী
সোনাগাজী পৌরসভার উদ্যোগে মাস্ক বিতরণ
0:00 0:00
1.0x