ফেনী    রোববার, ০৯ আগস্ট ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩৩
দৈনিক ফেনী

শাহজালাল শাহপরান হোটেলের ১০ হাজার টাকা জরিমানা

নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে খাবার সংরক্ষণ করায় ফেনীতে শাহজালাল শাহপরান নামীয় একটি খাবার হোটেলের ১০ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। আজ মঙ্গলবার (২৪ নভেম্বর) সকাল সাড়ে ১১ টার দিকে অধিদপ্তরের ফেনীর সহকারি পরিচালক সোহেল চাকমা এ অভিযান চালান।

সোহেল চাকমা জানান, অভিযানে সদরের পাঁচগাছিয়ায় অবস্থিত হোটেলটিতে গিয়ে দেখা যায় অত্যন্ত নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে খাবার সংরক্ষণ করছে তারা। এছাড়া হোটেলটির সার্বিক পরিবেশও স্বাস্থ্যসম্মত নয়। তাই আইনানুসারে ওই হোটেলটিকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। এসময় হোটেলের সার্বিক পরিবেশ পরিবর্তনের বিষয়ে বিভিন্ন দিক নির্দেশনা প্রদান করা হয়।

অভিযানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা অংশ নেন।

জনস্বার্থে অভিযান অব্যাহত থাকবে বলে জানান সহকারি পরিচালক।

দৈনিক ফেনী

রোববার, ০৯ আগস্ট ২০২৬

শাহজালাল শাহপরান হোটেলের ১০ হাজার টাকা জরিমানা

প্রকাশের তারিখ : ২৪ নভেম্বর ২০২০

featured Image

সম্পাদক ও প্রকাশক: আরিফুল আমীন রিজভী কর্তৃক পপুলার অফসেট প্রেস, মিজান রোড, ফেনী-৩৯০০ থেকে মুদ্রিত এবং ৪৩৪, আমিন টাওয়ার (৬ষ্ঠ তলা), ট্রাংক রোড, ফেনী হতে প্রকাশিত।
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত দৈনিক ফেনী

0:00 0:00
1.0x