ফেনী    বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১২ আষাঢ় ১৪৩৩
দৈনিক ফেনী

পরশুরামের সকল ইউনিয়নে বিএনপির কমিটি বাতিল

পরশুরামের সকল ইউনিয়নে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এর কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। আজ সোমবার (২৩ নভেম্বর) নবগঠিত উপজেলা কমিটির কমিটির আহবায়ক আবদুল হালিম মানিক ও সদস্য সচিব মোঃ ইব্রাহিম খলিল মনি স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত শনিবার আহবায়ক কমিটির সভার সিদ্ধান্ত মোতাবেক সকল ইউনিয়ন ও ওর্য়াড শাখার কমিটি বাতিল করা হয়েছে। অবিলম্বে সকল ইউনিয়নে আহবায়ক কমিটি ঘোষনা করা হবে বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়।

আগামী ১০ থেকে ১৫ দিনের মধ্যে উপজেলার তিনটি ইউনিয়নে বিএনপির আহ্বায়ক কমিটি গঠন করা হবে বলে জানান উপজেলা বিএনপির আহবায়ক আবদুল হালিম। তিনি জানান, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনা অনুযায়ী কমিটিগুলো গঠন করা হবে। তিনি জানান, বিএনপির ত্যাগী ও হামলা-মামলার শিকার ব্যক্তিরা এতে স্থান পাবে।

সদস্য সচিব মোঃ ইব্রাহিম খলিল মনি জানান, কমিটিতে তৃণমূলের নেতাকর্মীদের মতামতকে প্রাধান্য দেয়া হবে।

উল্লেখ্য, গত ২ নভেম্বর আবদুল হালিম মানিককে আহবায়ক ও মোঃ ইব্রাহিম খলিল মনিকে সদস্য সচিব করে ৫১ সদস্য বিশিষ্ট উপজেলা বিএনপির আহবায়ক কমিটি অনুমোদন করে জেলা বিএনপি।

সূত্রঃ মানবিক ফেনী.কম

দৈনিক ফেনী

বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬

পরশুরামের সকল ইউনিয়নে বিএনপির কমিটি বাতিল

প্রকাশের তারিখ : ২৩ নভেম্বর ২০২০

featured Image

সম্পাদক ও প্রকাশক: আরিফুল আমীন রিজভী কর্তৃক পপুলার অফসেট প্রেস, মিজান রোড, ফেনী-৩৯০০ থেকে মুদ্রিত এবং ৪৩৪, আমিন টাওয়ার (৬ষ্ঠ তলা), ট্রাংক রোড, ফেনী হতে প্রকাশিত।
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত দৈনিক ফেনী

0:00 0:00
1.0x