ফেনী    রোববার, ০৯ আগস্ট ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩৩
দৈনিক ফেনী

বেঙ্গল ইউনানী’র ৩০ হাজার টাকা জরিমানা

বেঙ্গল ইউনানী’র ৩০ হাজার টাকা জরিমানা

ফেনীতে অনুমোদনহীনভাবে ঔষধ উৎপাদন করার অপরাধে বেঙ্গল ইউনানি নামক একটি প্রতিষ্ঠানকে ৩০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। আজ রবিবার (২২ নভেম্বর) দুপুর ১টার দিকে শহরের তাকিয়া রোডে এ অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ মনিরুজ্জামান।

নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, অভিযানে ড্রাগ লাইসেন্স ছাড়া ঔষধ কোম্পানী পরিচালনা করা, নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে ঔষধ উৎপাদন ও কাঁচামাল হিসেবে ব্যবহারের উদ্দেশ্যে নষ্ট রাসায়নিক সংরক্ষণের অপরাধে সংশ্লিষ্ট আইনানুসারে বেঙ্গল ইউনানীর মালিক মাহমুদ হাসান ইকবালকে এ জরিমানা করা হয়।

তিনি জানান, একই অভিযানে স্বাস্থ্যবিধি অমান্য করে মাস্ক না পরায় ৫ ব্যক্তির মোট ৫৫০টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

অভিযানে ঔষধ প্রশাসন ফেনীর সহকারী পরিচালক শেখ আহসানউল্লাহসহ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা অংশ নেন।

জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে বলে জানান নির্বাহী ম্যাজিস্ট্রেট।

দৈনিক ফেনী

রোববার, ০৯ আগস্ট ২০২৬

বেঙ্গল ইউনানী’র ৩০ হাজার টাকা জরিমানা

প্রকাশের তারিখ : ২২ নভেম্বর ২০২০

featured Image

সম্পাদক ও প্রকাশক: আরিফুল আমীন রিজভী কর্তৃক পপুলার অফসেট প্রেস, মিজান রোড, ফেনী-৩৯০০ থেকে মুদ্রিত এবং ৪৩৪, আমিন টাওয়ার (৬ষ্ঠ তলা), ট্রাংক রোড, ফেনী হতে প্রকাশিত।
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত দৈনিক ফেনী
বেঙ্গল ইউনানী’র ৩০ হাজার টাকা জরিমানা
0:00 0:00
1.0x