ফেনী    বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১২ আষাঢ় ১৪৩৩
দৈনিক ফেনী

সদর উপজেলা যুবলীগের বর্ধিত সভা অনুষ্ঠিত

সদর উপজেলা যুবলীগের বর্ধিত সভা অনুষ্ঠিত

সাংগঠনিক কার্যক্রম গতিশীল ও সুসংগঠিত করার লক্ষ্যে ফেনী সদর উপজেলা আওয়ামী যুবলীগের বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার (১৮ নভেম্বর) বিকাল ৪টায় ফেনী পৌরসভা মিলনায়তনে আয়োজিত সভায় প্রধান অতিথি ছিলেন ফেনী জেলা আওয়ামী যুবলীগের সভাপতি ও দাগনভূঞা উপজেলা পরিষদ চেয়ারম্যান দিদারুল কবির রতন। এতে বিশেষ অতিথি ছিলেন জেলা যুবলীগের সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) চৌধুরী আহমেদ রিয়াদ আজীজ রাজীব।

দলের কার্যক্রমকে আরও গতিশীল ও সুসংগঠিত করতে সভায় সদর উপজেলা যুবলীগের সাংগঠনিক কর্মসূচি ঘোষণা করেন দিদারুল কবির রতন। তিনি জানান, সদর উপজেলা যুবলীগের আওতাধীন প্রত্যেক ইউনিয়নে আগামী ২৬ নভেম্বর থেকে পর্যায়ক্রমে বর্ধিত সভার আয়োজন করা হবে।

বিশেষ অতিথি বক্তব্যে সাধারণ সম্পাক রাজীব চৌধুরী বলেন, আগামীর যুবলীগ হবে মানুষের জন্য। যুবলীগ কাজ করবে মানুষের কল্যাণে। পাশাপাশি স্বাধীনতা বিরোধী যেকোন অপশক্তির বিরুদ্ধে ফেনী জেলা আওয়ামী যুবলীগ সদা জাগ্রত আছে এবং থাকবে।

সদর উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি নুরুল আবছার আপনের সভাপতিত্ব সভায় আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শুসেন চন্দ্র শীল। এতে সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক করিম উল্ল্যাহ্ আজাদ।

সভায় জেলা যুবলীগের যুগ্ম সম্পাদক শরিফুল্লাহ্, সাংগঠনিক সম্পাদক দেলোয়ার হোসেন ডালিম, কোষাধ্যক্ষ সাইফুদ্দিন জিতু, সদস্য গাজী খালেদ ইমাম জুয়েল, তৌহিদুর রহমান হানিফসহ জেলা ও সদর উপজেলা আওয়ামী যুবলীগের ১২টি ইউনিয়নের সভাপতি-সম্পাদকসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

দৈনিক ফেনী

বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬

সদর উপজেলা যুবলীগের বর্ধিত সভা অনুষ্ঠিত

প্রকাশের তারিখ : ১৮ নভেম্বর ২০২০

featured Image

সম্পাদক ও প্রকাশক: আরিফুল আমীন রিজভী কর্তৃক পপুলার অফসেট প্রেস, মিজান রোড, ফেনী-৩৯০০ থেকে মুদ্রিত এবং ৪৩৪, আমিন টাওয়ার (৬ষ্ঠ তলা), ট্রাংক রোড, ফেনী হতে প্রকাশিত।
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত দৈনিক ফেনী
সদর উপজেলা যুবলীগের বর্ধিত সভা অনুষ্ঠিত
0:00 0:00
1.0x