ফেনী    বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১২ আষাঢ় ১৪৩৩
দৈনিক ফেনী

স্বাস্থ্যবিধি না মানায় ১২জনের জরিমানা

স্বাস্থ্যবিধি না মানায় ১২জনের জরিমানা

ফেনীতে স্বাস্থ্যবিধি না মানায় ১২ জন পথচারীর জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। আজ বুধবার (১৮ নভেম্বর) দুপুর ১২টা হতে বিকাল ৩টা পর্যন্ত সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ ফখরুল ইসলামের নেতৃত্বে পরিচালিত অভিযানে এ জরিমানা করা হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, শহরের ট্রাংক রোড হতে মহিপাল পর্যন্ত ৪ ঘন্টাব্যাপী এ অভিযান চালানো হয়। অভিযানে সরকার নির্দেশিত স্বাস্থ্যবিধি অমান্য করে মাস্ক না পরায় ১২জন পথচারীর ১ হাজার ৩শ ৫০ টাকা জরিমানা করা হয়। একই অভিযানে অবৈধভাবে ফুটপাত দখল করায় তিন ব্যবসায়ীর ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

মোঃ ফখরুল ইসলাম জানান, শহরের ট্রাংক রোডে সড়ক ও ফুটপাত দখলমুক্ত করতে আজ অভিযানের তৃতীয় দিন চলছে। এর আগে গত দুইদিন অভিযান চালিয়ে ১৯ টি প্রতিষ্ঠানের ৩২ হাজার ৫শ টাকা জরিমানা করা হয়। তিনি জানান, এ অভিযান অব্যাহতভাবে চলবে।

অভিযানে বেঞ্চ সহকারি প্রদীপ চন্দ্র দাসসহ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা অংশ নেন।

দৈনিক ফেনী

বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬

স্বাস্থ্যবিধি না মানায় ১২জনের জরিমানা

প্রকাশের তারিখ : ১৮ নভেম্বর ২০২০

featured Image

সম্পাদক ও প্রকাশক: আরিফুল আমীন রিজভী কর্তৃক পপুলার অফসেট প্রেস, মিজান রোড, ফেনী-৩৯০০ থেকে মুদ্রিত এবং ৪৩৪, আমিন টাওয়ার (৬ষ্ঠ তলা), ট্রাংক রোড, ফেনী হতে প্রকাশিত।
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত দৈনিক ফেনী
স্বাস্থ্যবিধি না মানায় ১২জনের জরিমানা
0:00 0:00
1.0x