ফেনী    বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১২ আষাঢ় ১৪৩৩
দৈনিক ফেনী

দাগনভূঞায় যুবলীগের প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য শোভাযাত্রা

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে দাগনভূঞায় শোভাযাত্রা ও সমাবেশ করেছে বাংলাদেশ আওয়ামী যুবলীগের দাগনভূঞা উপজেলার নেতাকর্মীরা। আজ বুধবার (১১ নভেম্বর) সকালে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও যুবলীগের প্রতিষ্ঠাতা শেখ ফজলুল হক মনির প্রতিকৃতিতে শ্রদ্ধা জানিয়ে কর্মসূচির সূচনা করা হয়। এরপর দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের অংশগ্রহণে এক বর্ণাঢ্য শোভাযাত্রা আতাতুর্ক সরকারি মডেল হাই স্কুল গেইট থেকে শুরু করে পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বাজারের জিরো পয়েন্টে এসে শেষ হয়।

উপজেলা যুবলীগের সভাপতি আবুল ফোরকান বুলবুলের সভাপতিত্বে ও যুবলীগের সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল মামুনের সঞ্চানলায় অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা যুবলীগের সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান দিদারুল কবির রতন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও রামনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাষ্টার কামাল উদ্দিন, ছাত্রলীগ সভাপতি আবু নাছের চৌধুরী আসিফ প্রমূখ।

সমাবেশ শেষে নেতাকর্মীরা মিলে প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটেন।

দৈনিক ফেনী

বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬

দাগনভূঞায় যুবলীগের প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য শোভাযাত্রা

প্রকাশের তারিখ : ১১ নভেম্বর ২০২০

featured Image

সম্পাদক ও প্রকাশক: আরিফুল আমীন রিজভী কর্তৃক পপুলার অফসেট প্রেস, মিজান রোড, ফেনী-৩৯০০ থেকে মুদ্রিত এবং ৪৩৪, আমিন টাওয়ার (৬ষ্ঠ তলা), ট্রাংক রোড, ফেনী হতে প্রকাশিত।
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত দৈনিক ফেনী

0:00 0:00
1.0x