ফেনী    বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১২ আষাঢ় ১৪৩৩
দৈনিক ফেনী

নানা কর্মসূচিতে ফেনীতে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করবে যুবলীগ

আগামীকাল বুধবার (১১ নভেম্বর) দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে নানা কর্মসূচি গ্রহণ করেছে ফেনী জেলা আওয়ামী যুবলীগ।

জেলা যুবলীগের সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) চৌধুরী আহমেদ রিয়াদ আজিজ রাজীব জানান, দিনটি যথাযথভাবে পালনের লক্ষ্যে নানা কর্মসূচি গ্রহণ করেছে জেলা যুবলীগ। তিনি জানান, বুধবার বিকাল ৪টায় শহরের জেল রোডে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি নিবেদনের মাধ্যমে কর্মসূচির সূচনা করা হবে। এরপর একই স্থানে যুবলীগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শহীদ শেখ ফজলুল হক মনির অস্থায়ী প্রতিকৃতিতে প্রতি শ্রদ্ধা জানাবে দলের নেতাকর্মীরা।

রাজীব চৌধুরী জানান, বাদ মাগরিব ফেনী পৌরসভা চত্ত্বরে যুবলীগের সকল নেতাকর্মীকে নিয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটা হবে। এতে প্রধান অতিথি হিসেবে ফেনী-২ আসনের সাংসদ ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন হাজারী এমপির উপস্থিত থাকার কথা রয়েছে বলে জানান তিনি।

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে দলের নেতাকর্মীদের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন ফেনী জেলা যুবলীগের সভাপতি ও দাগনভূঞা উপজেলা পরিষদ চেয়ারম্যান দিদারুল কবির রতন। তিনি জানান, যুবলীগের অন্যান্য ইউনিটেও নানা কর্মসূচির মধ্য দিয়ে দিনটি উদযাপন করবে।

উল্লেখ্য, ১৯৭২ সালের ১১ নভেম্বর জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নির্দেশে ও শেখ ফজলুল হক মনির নেতৃত্বে বাংলাদেশ আওয়ামী লীগের অন্যতম সহযোগি সংগঠন আওয়ামী যুবলীগ প্রতিষ্ঠা করা হয়। আগামীকাল বুধবার প্রতিষ্ঠার ৪৮তম বছরে পা রাখবে সংগঠনটি।

দৈনিক ফেনী

বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬

নানা কর্মসূচিতে ফেনীতে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করবে যুবলীগ

প্রকাশের তারিখ : ১০ নভেম্বর ২০২০

featured Image

সম্পাদক ও প্রকাশক: আরিফুল আমীন রিজভী কর্তৃক পপুলার অফসেট প্রেস, মিজান রোড, ফেনী-৩৯০০ থেকে মুদ্রিত এবং ৪৩৪, আমিন টাওয়ার (৬ষ্ঠ তলা), ট্রাংক রোড, ফেনী হতে প্রকাশিত।
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত দৈনিক ফেনী

0:00 0:00
1.0x