ফেনী    বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১২ আষাঢ় ১৪৩৩
দৈনিক ফেনী

‘পৌরসভা নির্বাচনে পরশুরামে আ’লীগের একক প্রার্থী সাজেল’

আসন্ন পৌরসভা নির্বাচনকে সামনে রেখে পরশুরাম পৌর আওয়ামী লীগের যৌথসভা অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার (৭ নভেম্বর) সকালে পৌরসভা চত্ত্বরে পৌর আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে এ যৌথসভার আয়োজন করা হয়। সভায় আগামী পৌরসভা নির্বাচনে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও বর্তমান পৌর মেয়র নিজাম উদ্দিন আহমেদ চৌধুরী সাজেলকে একক প্রার্থী হিসেবে সুপারিশ করার সিদ্ধান্ত নেয়া হয়।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদ চেয়্যারমান কামাল উদ্দিন মজুমদার, পৌর আওয়ামী লীগ সভাপতি শহিদুল্লাহ ও সাধারণ সম্পাদক রাসুল আহমেদ মজুমদার স্বপন, বক্সমাহমুদ ইউপি চেয়ারম্যান জাকির হোসেন চৌধুরী, মির্জানগর ইউপি চেয়ারম্যান নুরুজ্জামান ভুট্টু, চিথলিয়া ইউপি চেয়ারম্যান জসিম উদ্দিন, উপজেলা যুবলীগের সভাপতি ইয়াছিন শরীফ মজুমদার, সাধারণ সম্পাদক এম সফিকুল ইসলাম মহিম, উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক জমির উদ্দিন ভাবন।

উপজেলা আওয়ামী লীগের সভাপতি জানান, প্রার্থীতার ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে জেলা আওয়ামী লীগ। তবে পরশুরাম পৌর নির্বাচনে অন্য কেউ প্রার্থী না থাকায় উপজেলা নেতৃবৃন্দের সিদ্ধান্ত মোতাবেক একক প্রার্থী হিসেবে সাজেলের জন্য জেলা আওয়ামী লীগের কাছে সুপারিশ করা হবে।

বক্তারা নির্বাচনকে সামনে রেখে পৌরসভার প্রত্যেকটি ওয়ার্ডে প্রস্তুতিমূলক সভার করার তাগিদ দেন। এতে উপজেলা ও পৌর আওয়ামী লীগসহ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেয়।

দৈনিক ফেনী

বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬

‘পৌরসভা নির্বাচনে পরশুরামে আ’লীগের একক প্রার্থী সাজেল’

প্রকাশের তারিখ : ০৭ নভেম্বর ২০২০

featured Image

সম্পাদক ও প্রকাশক: আরিফুল আমীন রিজভী কর্তৃক পপুলার অফসেট প্রেস, মিজান রোড, ফেনী-৩৯০০ থেকে মুদ্রিত এবং ৪৩৪, আমিন টাওয়ার (৬ষ্ঠ তলা), ট্রাংক রোড, ফেনী হতে প্রকাশিত।
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত দৈনিক ফেনী

0:00 0:00
1.0x