ফেনী    বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১২ আষাঢ় ১৪৩৩
দৈনিক ফেনী

কাউন্সিলর টিভি কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ও পুরস্কার বিতরণ

ফেনী পৌরসভার ১৩নং ওয়ার্ডে কাউন্সিলর টিভি কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৭ নভেম্বর) বিকেলে মহিপালের কোব্বাদ আহাম্মদ উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত খেলায় হাজী পাড়ার ক্রীড়া চক্রের মুখোমুখি হয় মহিপাল একাদশ।

খেলায় নির্ধারিত সময়ে দুই দল ড্র করলে ট্রাইব্রেকারে গড়ায়। এতেও ড্র হলে দুই দলকে বিজয়ী ঘোষণা করা হয়। খেলা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা।

খেলা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে ফেনী জেলা ফুটবল এসোসিয়েশনের সহ-সভাপতি ও পৌরসভার প্যানেল মেয়র নজরুল ইসলাম স্বপন মিয়জীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ফেনী জেলা ফুটবল এসোসিয়েশনের সভাপতি মামুনুর রশিদ মিলন।

প্রধান অতিথির বক্তব্যে মিলন বলেন, ফেনীর ফুটবলকে পুনরুজ্জীবীত করতে ফেনী-২ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন হাজারী এক ঝাঁক তরুণের সমন্বয়ে জেলা ফুটবল এসোসিয়েশনের কমিটিকে সাজিয়েছেন। তিনি জানান, এ লক্ষ্যে চলতি মাসে আমরা বঙ্গবন্ধু একাডেমী কাপের ফলক উম্মোচন করবো এবং প্রত্যেক দিন আমরা খেলার আয়োজন করব।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন আনন্দপুর ইউপি চেয়ারম্যান হারুন মজুমদার, মহিপাল হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মোঃ আসাদুজ্জামান, ফেনী জেলা ফুটবল এসোসিয়েশনের সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন ডালিম।

এসময় বক্তারা বলেন, যুব ও ছাত্র সমাজকে লেখাপড়ার পাশাপাশি খেলাধুলার প্রতি মনোযোগী হতে হবে। খেলাধুলার প্রতি মনোযোগী হলে মাদকসহ অন্যায়মূলক কাজ থেকে বিরত থাকবে। এই ধরনের খেলার আয়োজন করলে জেলা ফুটবল এসোসিয়েশন পাশে থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন তারা।

খেলা দেখার জন্য দূর-দূরান্ত থেকে আগত দর্শকদের ছিল উপচেপড়া ভিড়।

দৈনিক ফেনী

বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬

কাউন্সিলর টিভি কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ও পুরস্কার বিতরণ

প্রকাশের তারিখ : ০৭ নভেম্বর ২০২০

featured Image

সম্পাদক ও প্রকাশক: আরিফুল আমীন রিজভী কর্তৃক পপুলার অফসেট প্রেস, মিজান রোড, ফেনী-৩৯০০ থেকে মুদ্রিত এবং ৪৩৪, আমিন টাওয়ার (৬ষ্ঠ তলা), ট্রাংক রোড, ফেনী হতে প্রকাশিত।
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত দৈনিক ফেনী

0:00 0:00
1.0x