ফেনী    বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১২ আষাঢ় ১৪৩৩
দৈনিক ফেনী

প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনে পরশুরামে যুবলীগের নানা কর্মসূচি

আগামী ১১ নভেম্বর দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষ্যে দিনব্যাপী কর্মসূচি হাতে নিয়েছে পরশুরাম উপজেলা আওয়ামী যুবলীগ। দিনটি যথাযথভাবে পালনের লক্ষ্যে আজ শনিবার (৭ নভেম্বর) সকাল ১১টায় প্রস্তুতি সভার আয়োজন করে দলটি।

এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান কামাল উদ্দিন মজুমদার।

উপজেলা যুবলীগের সভাপতি মোঃ ইয়াছিন শরীফ মজুমদার জানান, সভায় প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে দিনব্যাপী কর্মসূচি গ্রহণ করা হয়েছে। উপজেলা যুবলীগের ৪টি ইউনিটে বিভিন্ন কর্মসূচিতে দিনটি পালন করবে। ওইদিন সকালে প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটা হবে। এছাড়া বিকালে জেলা আওয়ামী যুবলীগের অনুষ্ঠানে অংশগ্রহণ এবং নির্দেশনা মোতাবেক বিভিন্ন কর্মসূচী পালন করা হবে বলে জানান তিনি।

উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক এম শফিকুল হোসেন মহিমের পরিচালনায় পৌর মিলনায়তনে আয়োজিত সভায় আরও বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি ও বক্সমাহমুদ ইউপি চেয়ারম্যান জাকির হোসেন চৌধুরী, মির্জানগর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান নুরুজ্জামান ভুট্টো, উপজেলা আওয়ামী যুবলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক কামাল উদ্দিন, সাংগঠনিক সম্পাদক এনামুল হক এনাম, সাইফুল করিম মজুমদার নিহাদ, উপজেলা আওয়ামী যুবলীগের সহ-সম্পাদক আবু জাহিদ, সদস্য রফিকুল ইসলাম রাসেল, গোলাম কিবরিয়া মাসুম, পৌর আওয়ামী যুবলীগের সভাপতি শফিকুর রহমান কামরুল, সাধারণ সম্পাদক আল আমিন চৌধুরী, মির্জানগর ইউনিয়ন আওয়ামী যুবলীগের সভাপতি ফজলুল বারী মনসুর, বক্সমাহমুদ ইউনিয়ন আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক ফয়েজ উল্ল্যাহ মামুন, চিথলিয়া ইউনিয়ন আওয়ামী যুবলীগের আহবায়ক হেলাল উদ্দিন প্রমুখ।

দৈনিক ফেনী

বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬

প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনে পরশুরামে যুবলীগের নানা কর্মসূচি

প্রকাশের তারিখ : ০৭ নভেম্বর ২০২০

featured Image

সম্পাদক ও প্রকাশক: আরিফুল আমীন রিজভী কর্তৃক পপুলার অফসেট প্রেস, মিজান রোড, ফেনী-৩৯০০ থেকে মুদ্রিত এবং ৪৩৪, আমিন টাওয়ার (৬ষ্ঠ তলা), ট্রাংক রোড, ফেনী হতে প্রকাশিত।
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত দৈনিক ফেনী

0:00 0:00
1.0x