ফেনী    বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১২ আষাঢ় ১৪৩৩
দৈনিক ফেনী

৭ নভেম্বর উপলক্ষ্যে ফেনীতে বিএনপির আলোচনা সভা

৭ নভেম্বর বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) পালিত জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষ্যে ফেনীতে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার (৭ নভেম্বর) সকালে শহরের একটি কমিউনিটি সেন্টারে এ আলোচনা সভার আয়োজন করে ফেনী জেলা বিএনপি।

সভায় জেলা বিএনপির আহ্বায়ক শেখ ফরিদ বাহারের সভাপতিত্বে ও সদস্য সচিব আলাল উদ্দিন আলালের সঞ্চালনায় বক্তব্য রাখেন জেলা বিএনপির যুগ্ম-আহবায়ক অধ্যাপক এম এ খালেক, আলাউদ্দিন গঠন, এয়াকুব নবী, পৌর বিএনপির আহবায়ক দেলোয়ার হোসেন বাবুল, সদস্য সচিব মেজবাহ উদ্দিন ভূঁইয়া, সদর উপজেলা বিএনপির যুগ্ম-আহবায়ক বাবু তপন কর, জেলা কৃষক দলের সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি সাইদুর রহমান জুয়েল, সাধারণ সম্পাদক এস এম কায়সার এলিন, জেলা ছাত্রদলের সভাপতি সালাউদ্দিন মামুন, সাধারণ সম্পাদক মোর্শেদ আলম মিলন প্রমুখ।

সভায় জেলা বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা ছাড়াও বিভিন্ন উপজেলা, পৌর ও ইউনিয়ন থেকে আগত অঙ্গসংগঠন ও অঙ্গসহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

দৈনিক ফেনী

বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬

৭ নভেম্বর উপলক্ষ্যে ফেনীতে বিএনপির আলোচনা সভা

প্রকাশের তারিখ : ০৭ নভেম্বর ২০২০

featured Image

সম্পাদক ও প্রকাশক: আরিফুল আমীন রিজভী কর্তৃক পপুলার অফসেট প্রেস, মিজান রোড, ফেনী-৩৯০০ থেকে মুদ্রিত এবং ৪৩৪, আমিন টাওয়ার (৬ষ্ঠ তলা), ট্রাংক রোড, ফেনী হতে প্রকাশিত।
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত দৈনিক ফেনী

0:00 0:00
1.0x