ফেনী    বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১২ আষাঢ় ১৪৩৩
দৈনিক ফেনী

বসুন্ধরা কিংস একাডেমী কাপে খেলবে এফসি ইউনাইটেড ফেনী

আগামী ডিসেম্বরে অনুষ্ঠিতব্য বসুন্ধরা কিংস বিএফএসএফ অনুর্ধ্ব-১৪ একাডেমী কাপে অংশ নিচ্ছে এফসি ইউনাইটেড ফেনী। এ লক্ষ্যে আজ বুধবার (৪ নভেম্বর) অনুশীলনের জন্য ক্যাম্পিং উদ্বোধন ও জার্সি উম্মোচন করা হয়েছে।

বুধবার (৪ নভেম্বর) বিকালে ভাষা শহীদ আবদুস সালাম স্টেডিয়ামে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা ক্রীড়া সংস্থার সিনিয়র সভাপতি ও ফাজিলপুর ইউপি চেয়ারম্যান মজিবুল হক রিপন।

উদ্বোধন করেন জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক আলফাজ হোসেন আলফাজ ও জাতীয় ক্রিকেট দলের অলরাউন্ডার সাইফুউদ্দিন। এফসি ইউনাইটেড ফেনীর সভাপতি সৈয়দ আবদ্ল্লুাহ হারুন রানার সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন ফেনী জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আমির হোসেন বাহার, ফেনী পৌরসভার প্যানেল মেয়র ও জেলা ফুটবল এসোসিয়েশনের সহ সভাপতি নজরুল ইসলাম স্বপন মিয়াজী, সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন ডালিম।

এসময় বক্তারা বলেন, ফেনী জেলা ফুটবল অ্যাসোসিয়েশন থেকে আমরা উদ্যোগ নিয়েছি। পুরো জেলা জুড়ে ফুটবল খেলার আয়োজন করবো। যাতে করে নতুন নতুন খেলোয়াড় তৈরি হতে পারে।

এফসি একাডেমী ফেনী’র সভাপতি জানান, ২০০৪ সালে একাডেমীর উদ্বোধন হলেও ২০১৭ সাল থেকে জোরালোভাবে কার্যক্রম শুরু হয়।

দৈনিক ফেনী

বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬

বসুন্ধরা কিংস একাডেমী কাপে খেলবে এফসি ইউনাইটেড ফেনী

প্রকাশের তারিখ : ০৪ নভেম্বর ২০২০

featured Image

সম্পাদক ও প্রকাশক: আরিফুল আমীন রিজভী কর্তৃক পপুলার অফসেট প্রেস, মিজান রোড, ফেনী-৩৯০০ থেকে মুদ্রিত এবং ৪৩৪, আমিন টাওয়ার (৬ষ্ঠ তলা), ট্রাংক রোড, ফেনী হতে প্রকাশিত।
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত দৈনিক ফেনী

0:00 0:00
1.0x