ফেনী    রোববার, ০৯ আগস্ট ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩৩
দৈনিক ফেনী

সোনাগাজীতে চার জুয়াড়ি গ্রেফতার

সোনাগাজীতে চার জুয়াড়ি গ্রেফতার

সোনাগাজীতে জুয়া খেলার সময় ৪ জুয়াড়িকে গ্রেফতার করেছে পুলিশ। এসময় তাদের কাছ হতে জুয়া খেলার সরঞ্জাম ও নগদ ১০ হাজার ৩শ ২০ টাকা জব্দ করা হয়েছে বলে জানিয়েছেন সোনাগাজী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সাজেদুল ইসলাম।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার গভীর রাতে উপপরিদর্শক (এসআই) মোঃ মোখলেছুর রহমানের নেতৃত্বে উপজেলার চরদরবেশ ইউনিয়নের চরসাহাভিকারী গ্রামে অভিযান চালায় পুলিশের একটি দল। অভিযানে ওই গ্রামের একটি দোকান ঘরে জুয়া খেলার সময় সরঞ্জাম ও নগদ টাকাসহ ৪ জনকে আটক করা হয়।

গ্রেফতারকৃতরা হলো উপজেলার চরদরবেশ ইউনিয়নের চরসাহাভিকারী গ্রামের আব্দুল কাদের পুত্র মোঃ সোহেল, আবুল বাশারের পুত্র মোঃ ওমর ফারুক, আবুল হোসেনের পুত্র আবু জাফর ও সেকান্তর হোসেনের পুত্র আমির হোসেন রাসেল।

ওসি জানান, তাদের বিরুদ্ধে ১৮৬৭ সালের জুয়া আইনের ৩/৪ ধারায় মামলা করে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।

দৈনিক ফেনী

রোববার, ০৯ আগস্ট ২০২৬

সোনাগাজীতে চার জুয়াড়ি গ্রেফতার

প্রকাশের তারিখ : ০৪ নভেম্বর ২০২০

featured Image

সম্পাদক ও প্রকাশক: আরিফুল আমীন রিজভী কর্তৃক পপুলার অফসেট প্রেস, মিজান রোড, ফেনী-৩৯০০ থেকে মুদ্রিত এবং ৪৩৪, আমিন টাওয়ার (৬ষ্ঠ তলা), ট্রাংক রোড, ফেনী হতে প্রকাশিত।
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত দৈনিক ফেনী
সোনাগাজীতে চার জুয়াড়ি গ্রেফতার
0:00 0:00
1.0x