ফেনী    রোববার, ০৯ আগস্ট ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩৩
দৈনিক ফেনী

পরশুরামে ৪ প্রতিষ্ঠানের জরিমানা

পরশুরামে ৪ প্রতিষ্ঠানের জরিমানা

মূল্য তালিকা না থাকায় ও মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রি করায় ফেনীর পরশুরামে ৪ প্রতিষ্ঠানের ৮ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। আজ বুধবার (৪ নভেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে অধিদপ্তরের ফেনীর সহকারি পরিচালক সোহেল চাকমা এ জরিমানা করেন।

সোহেল চাকমা জানান, আজ দুপুরে পরশুরাম বাজারে ও সীমান্তবর্তী সুবার বাজারে এ অভিযান চালানো হয়। অভিযানে সুবার বাজারে মূল্য তালিকা না থাকায় ইয়াছিন স্টোরকে ২ হাজার টাকা, মিন্টু স্টোরকে ৩ হাজার টাকা ও পরশুরাম বাজারে ভাই ভাই স্টোরকে ১ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া সুবার বাজারে মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখায় কাজল মেডিকেল হলকে ১ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এসময় নিয়মানুযায়ী ব্যবসা পরিচালনা করতে ব্যবসায়ীদের সতর্ক করা হয়।

অভিযানে উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর আব্দুল গাফফারসহ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

দৈনিক ফেনী

রোববার, ০৯ আগস্ট ২০২৬

পরশুরামে ৪ প্রতিষ্ঠানের জরিমানা

প্রকাশের তারিখ : ০৪ নভেম্বর ২০২০

featured Image

সম্পাদক ও প্রকাশক: আরিফুল আমীন রিজভী কর্তৃক পপুলার অফসেট প্রেস, মিজান রোড, ফেনী-৩৯০০ থেকে মুদ্রিত এবং ৪৩৪, আমিন টাওয়ার (৬ষ্ঠ তলা), ট্রাংক রোড, ফেনী হতে প্রকাশিত।
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত দৈনিক ফেনী
পরশুরামে ৪ প্রতিষ্ঠানের জরিমানা
0:00 0:00
1.0x