ফেনী    বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১২ আষাঢ় ১৪৩৩
দৈনিক ফেনী

ফাজিলপুরে দুই প্রতিষ্ঠানের জরিমানা

ফাজিলপুরে দুই প্রতিষ্ঠানের জরিমানা

মূল্য তালিকা না থাকায় ও মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রি করায় ফেনী সদরের ফাজিলপুরে ২ প্রতিষ্ঠানের ৭ হাজার ৫শ টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। আজ মঙ্গলবার (৩ নভেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে অধিদপ্তরের ফেনীর সহকারি পরিচালক সোহেল চাকমা এ জরিমানা করেন।

সোহেল চাকমা জানান, ফাজিলপুরের মাদ্রাসা রোডে পরিচালিত অভিযানে মূল্য তালিকা না থাকা ও মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রি করার অপরাধে জাহাঙ্গীর হোটেলকে ৪ হাজার ৫শ ও সাহাব উদ্দিন স্টোরকে ৩ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া জব্দকৃত মেয়াদোত্তীর্ণ কয়েল ও বিস্কুট ধ্বংস করা হয়। অভিযান চলাকালীন জনসচেতনতার বৃদ্ধির লক্ষ্যে জনসাধারণের মাঝে লিফলেট ও প্যাম্পলেট বিতরণ করা হয়।

অভিযানে সদর উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর আবদুর রহমানসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

দৈনিক ফেনী

বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬

ফাজিলপুরে দুই প্রতিষ্ঠানের জরিমানা

প্রকাশের তারিখ : ০৩ নভেম্বর ২০২০

featured Image

সম্পাদক ও প্রকাশক: আরিফুল আমীন রিজভী কর্তৃক পপুলার অফসেট প্রেস, মিজান রোড, ফেনী-৩৯০০ থেকে মুদ্রিত এবং ৪৩৪, আমিন টাওয়ার (৬ষ্ঠ তলা), ট্রাংক রোড, ফেনী হতে প্রকাশিত।
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত দৈনিক ফেনী
ফাজিলপুরে দুই প্রতিষ্ঠানের জরিমানা
0:00 0:00
1.0x