ফেনী    বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১২ আষাঢ় ১৪৩৩
দৈনিক ফেনী

আজ স্বেচ্ছাসেবক দলের মতবিনিময় সভা

আজ স্বেচ্ছাসেবক দলের মতবিনিময় সভা

আজ মঙ্গলবার (৩ নভেম্বর) কেন্দ্রীয় নেতাদের সাথে ফেনী জেলা স্বেচ্ছাসেবক দলের মতবিনিময় সভা অনুষ্ঠিত হবে। বিকাল ৩টায় শহরের ডিএম কমিউনিটি সেন্টারে এ সভা অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন ফেনী জেলা সভাপতি সাইদুর রহমান জুয়েল।

জুয়েল জানান, সভায় দলের কেন্দ্রীয় নেতাদের পাশাপাশি জেলার ৫টি পৌরসভা ও ৬টি উপজেলার শীর্ষ পর্যায়ের নেতারা অংশ নেবেন। এতে তৃণমূল নেতাদের সাথে মতবিনিময় এবং দলের সাংগঠনিক কর্মকান্ডকে গতিশীল করতে কেন্দ্রীয় নেতারা বিভিন্ন দিক নির্দেশনা দেবেন।

জুয়েল জানান, সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সহ সভাপতি এবিএম পারভেজ রেজা। প্রধান বক্তা থাকবেন চট্টগ্রাম বিভাগীয় স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সহ সভাপতি শওকত আজম খাজা। বিশেষ অতিথি থাকবেন স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক সওগাতুল ইসলাম সাগির, সহ সাধারণ সম্পাদক মোকসেদ আলম, এম জি মাসুম রাসেল, সহ সাংগঠনিক সম্পাদক সরোয়ার হোসেন সারু, চট্টগ্রাম বিভাগীয় স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সহ সাংগঠনিক সম্পাদক বেলায়েত হোসেন বুলু, কেন্দ্রীয় সংসদের সহ আইন সম্পাদক দেলোয়ার জাহান রুমি। সঞ্চালনা করবেন জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক এস এম কায়সার এলিন।

দৈনিক ফেনী

বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬

আজ স্বেচ্ছাসেবক দলের মতবিনিময় সভা

প্রকাশের তারিখ : ০৩ নভেম্বর ২০২০

featured Image

সম্পাদক ও প্রকাশক: আরিফুল আমীন রিজভী কর্তৃক পপুলার অফসেট প্রেস, মিজান রোড, ফেনী-৩৯০০ থেকে মুদ্রিত এবং ৪৩৪, আমিন টাওয়ার (৬ষ্ঠ তলা), ট্রাংক রোড, ফেনী হতে প্রকাশিত।
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত দৈনিক ফেনী
আজ স্বেচ্ছাসেবক দলের মতবিনিময় সভা
0:00 0:00
1.0x