ফেনী    বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১২ আষাঢ় ১৪৩৩
দৈনিক ফেনী

ফেনী জেলা রোভারের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

বাংলাদেশ স্কাউটস ফেনী জেলা রোভারের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১ নভেম্বর) ফেনী সরকারি কলেজ শিক্ষক পরিষদ কক্ষে আয়োজিত সভায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ স্কাউটস ফেনী জেলা রোভারের সভাপতি ও ফেনী জেলা প্রশাসক মোঃ ওয়াহিদুজজামান।

সম্মেলনে বাংলাদেশ স্কাউটস ফেনী জেলা রোভারের বর্তমান কমিশনার ফেনী সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর বিমল কান্তি পাল পুনরায় কমিশনার পদে নির্বাচিত হয়। ফেনী জেলা রোভার সম্পাদক পদে নির্বাচিত হন রামপুর নাসির মেমোরিয়াল কলেজের অধ্যক্ষ একে এম মুজিবুর রহমান। যুগ্ম সম্পাদক পদে নির্বাচিত হন ফেনী সরকারি কলেজ উদ্ভিদ বিজ্ঞান বিভাগের প্রভাষক আহমেদ আলী বিভোর। এছাড়াও কোষাধ্যক্ষ পদে নির্বাচিত হয় ফেনী সরকারি কলেজের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের সহকারী অধ্যাপক জয়নাল আবেদীন।

এ উপলক্ষ্যে আয়োজিত আলোচনা সভায় ফেনী জেলা রোভারের কমিশনার অধ্যক্ষ প্রফেসর বিমল কান্তি পালের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ স্কাউটস রোভার অঞ্চলের উপ পরিচালক মোহাম্মদ আবুল খায়ের (এলটি)।

এসময় ফেনীর বিভিন্ন কলজের অধ্যক্ষ ও শিক্ষকবৃন্দ ও ফেনী সরকারি কলেজের বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধানরা, স্কাউটস ফেনী জেলা রোভারের সদস্যরা উপস্থিত ছিলেন।

দৈনিক ফেনী

বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬

ফেনী জেলা রোভারের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

প্রকাশের তারিখ : ০২ নভেম্বর ২০২০

featured Image

সম্পাদক ও প্রকাশক: আরিফুল আমীন রিজভী কর্তৃক পপুলার অফসেট প্রেস, মিজান রোড, ফেনী-৩৯০০ থেকে মুদ্রিত এবং ৪৩৪, আমিন টাওয়ার (৬ষ্ঠ তলা), ট্রাংক রোড, ফেনী হতে প্রকাশিত।
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত দৈনিক ফেনী

0:00 0:00
1.0x