ফেনী    বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১১ আষাঢ় ১৪৩৩
দৈনিক ফেনী

এসআই সাইফ ফেনীর শ্রেষ্ঠ কমিউনিটি পুলিশিং অফিসার

ফেনী জেলার শ্রেষ্ঠ কমিউনিটি পুলিশিং অফিসার (সিপিও) হিসেবে পুরস্কৃত হয়েছেন সোনগাজী মডেল থানার এসআই (নিরস্ত্র) মোঃ সাইফুদ্দিন। আজ শনিবার (৩১ অক্টোবর) পুলিশ লাইন্সে আয়োজিত কমিউনিটি পুলিশিং সমাবেশে তার হাতে ক্রেস্ট ও সনদ প্রদান করেন পুলিশ সুপার খোন্দকার নূরুন্নবী। এসময় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ) মাঈনুল ইসলামসহ জেলা পুলিশের উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, কমিউনিটি পুলিশিংয়ে উল্লেখযোগ্য অবদান রাখায় জেলার কমিউনিটি পুলিশিং অফিসার হিসেবে এসআই সাইফকে নির্বাচিত করা হয়। এজন্য তিনি পুলিশ সুপার খোন্দকার নূরুন্নবীসহ সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। এসআই সাইফ জানান, এ প্রাপ্তি কমিউনিটি পুলিশিংয়ের সাথে নিজের সম্পৃক্ততা আরও বাড়াতে অনুপ্রেরণা হিসেবে কাজ করবে।

এ প্রাপ্তিতে অভিনন্দন জানিয়েছেন সোনাগাজী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সাজেদুল ইসলাম। এজন্য তিনি আইজিপি ড. বেনজীর আহমেদসহ পুলিশের উর্ধ্বতন কর্মকর্তাদের প্রতি কৃতজ্ঞতা জানান।

ওসি বলেন, কমিউনিটি পুলিশিংয়ে সোনাগাজী যে ভূমিকা পালন করেছে তার জন্য সম্পূর্ণ কমিটি এ কৃতিত্বের দাবিদার। এ স্বীকৃতি সোনাগাজী মডেল থানার কমিউনিটি পুলিশিং কার্যক্রমকে আরো গতিশীল ও বেগবান করবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।

দৈনিক ফেনী

বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬

এসআই সাইফ ফেনীর শ্রেষ্ঠ কমিউনিটি পুলিশিং অফিসার

প্রকাশের তারিখ : ৩১ অক্টোবর ২০২০

featured Image

সম্পাদক ও প্রকাশক: আরিফুল আমীন রিজভী কর্তৃক পপুলার অফসেট প্রেস, মিজান রোড, ফেনী-৩৯০০ থেকে মুদ্রিত এবং ৪৩৪, আমিন টাওয়ার (৬ষ্ঠ তলা), ট্রাংক রোড, ফেনী হতে প্রকাশিত।
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত দৈনিক ফেনী

0:00 0:00
1.0x