ফেনী    রোববার, ০৯ আগস্ট ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩৩
দৈনিক ফেনী

পরশুরামে শাপলা তুলতে গিয়ে শিশুর মৃত্যু

পরশুরামে শাপলা তুলতে গিয়ে শিশুর মৃত্যু

পরশুরামে শাপলা ফুল তুলতে গিয়ে পানিতে ডুবে শারমিন আক্তার নামে নয় বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। আজ শুক্রবার (৩০ অক্টোবর) সকালে উপজেলার মির্জানগর ইউনিয়ন নিজ কালিকাপুর গ্রামে এ ঘটনা ঘটে। শারমিন নিজ কালিকাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী।

স্থানীয়দের বরাত দিয়ে স্থানীয় ইউপি সদস্য মহিউদ্দিন ছুট্টেুা জানান, শারমিন তার দাদার কাছে যাবার সময় নিজকলিকাপুর গ্রামে বিজিবি ক্যাম্পের সামনের জলাশয়ে শাপলা ফুল তুলতে গিয়ে পানিতে পড়ে যায়। স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করে। সে ওই গ্রামের সৌদি প্রবাসী মোঃ শামিমের কন্যা। শুক্রবার বিকেলে জানাযা শেষে দাফন করা হয়।

দৈনিক ফেনী

রোববার, ০৯ আগস্ট ২০২৬

পরশুরামে শাপলা তুলতে গিয়ে শিশুর মৃত্যু

প্রকাশের তারিখ : ৩০ অক্টোবর ২০২০

featured Image

পরশুরামে শাপলা ফুল তুলতে গিয়ে পানিতে ডুবে শারমিন আক্তার নামে নয় বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। আজ শুক্রবার (৩০ অক্টোবর) সকালে উপজেলার মির্জানগর ইউনিয়ন নিজ কালিকাপুর গ্রামে এ ঘটনা ঘটে। শারমিন নিজ কালিকাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী।

স্থানীয়দের বরাত দিয়ে স্থানীয় ইউপি সদস্য মহিউদ্দিন ছুট্টেুা জানান, শারমিন তার দাদার কাছে যাবার সময় নিজকলিকাপুর গ্রামে বিজিবি ক্যাম্পের সামনের জলাশয়ে শাপলা ফুল তুলতে গিয়ে পানিতে পড়ে যায়। স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করে। সে ওই গ্রামের সৌদি প্রবাসী মোঃ শামিমের কন্যা। শুক্রবার বিকেলে জানাযা শেষে দাফন করা হয়।

দৈনিক ফেনী

সম্পাদক ও প্রকাশক: আরিফুল আমীন রিজভী কর্তৃক পপুলার অফসেট প্রেস, মিজান রোড, ফেনী-৩৯০০ থেকে মুদ্রিত এবং ৪৩৪, আমিন টাওয়ার (৬ষ্ঠ তলা), ট্রাংক রোড, ফেনী হতে প্রকাশিত।
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত দৈনিক ফেনী
পরশুরামে শাপলা তুলতে গিয়ে শিশুর মৃত্যু
0:00 0:00
1.0x