ফেনী    বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১১ আষাঢ় ১৪৩৩
দৈনিক ফেনী

ফেনীতে ৪ প্রতিষ্ঠানের জরিমানা

ফেনীতে ৪ প্রতিষ্ঠানের জরিমানা

সরকার নির্ধারিত দামে আলু না বিক্রি করায় ও মূল্য তালিকা হালনাগাদ না থাকায় ফেনীতে ৪ প্রতিষ্ঠানের ১৩ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। আজ মঙ্গলবার (২৭ অক্টোবর) অধিদপ্তরের ফেনীর সহকারি পরিচালক সোহেল চাকমা এ জরিমানা করেন।

সোহেল চাকমা জানান, আলুর মূল্য তদারকিতে আজ শহরের দাউদপুল সবজি আড়তে অভিযান চালানো হয়। অভিযানে মূল্য তালিকা হালনাগাদ না থাকায় ও সরকার নির্ধারিত দামের চেয়ে বেশি দামে আলু বিক্রি করায় মেসার্স পলাশ ট্রেডার্স, মেসার্স সাহাবউদ্দিন ও আলমগীর ট্রেডার্স নামীয় ৩টি প্রতিষ্ঠানের ৯ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া সরকারি নির্দেশনা মেনে চলতে প্রচারণা চালানো হয়। এরপর কুমিল্লা বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে জসিম হোটেলে মূল্য তালিকা না থাকায় ৪ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযানে জেলা বাজার কর্মকর্তা হারুন অর রশীদসহ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

দৈনিক ফেনী

বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬

ফেনীতে ৪ প্রতিষ্ঠানের জরিমানা

প্রকাশের তারিখ : ২৭ অক্টোবর ২০২০

featured Image

সম্পাদক ও প্রকাশক: আরিফুল আমীন রিজভী কর্তৃক পপুলার অফসেট প্রেস, মিজান রোড, ফেনী-৩৯০০ থেকে মুদ্রিত এবং ৪৩৪, আমিন টাওয়ার (৬ষ্ঠ তলা), ট্রাংক রোড, ফেনী হতে প্রকাশিত।
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত দৈনিক ফেনী
ফেনীতে ৪ প্রতিষ্ঠানের জরিমানা
0:00 0:00
1.0x