ফেনী    বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১২ আষাঢ় ১৪৩৩
দৈনিক ফেনী

কাল হতে কুঠিরহাটে নদী ভাঙ্গন রোধে জিও ব্যাগ ফেলবে পাউবো

ফেনীর সোনাগাজীর চরমজলিশপুর ইউনিয়নের কুঠিরহাটে ছোট ফেনীর নদীর তীরের ১৫০ মিটার অংশে ভাঙ্গন রোধে ৭ হাজার জিও ব্যাগ ফেলার উদ্যোগ নিয়েছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)।

পাউবো ফেনীর উপ-বিভাগীয় প্রকৌশলী আকতার হোসেন মজুমদার জানান, কুঠিরহাটের ছোট ফেনী নদীর ভাঙ্গন রোধকল্পে ২৮ লাখ টাকা ব্যায়ে এ প্রকল্প গ্রহণ করা হয়েছে। এ প্রকল্পের আওতায় মোট ৭ হাজার ৪শ জিও ব্যাগ ফেলা হবে।

আজ মঙ্গলবার (২৭ অক্টোবর) প্রস্তুতকৃত জিও ব্যাগ পরিদর্শনে যান সহকারি কমিশনার (ভূমি) তাসলিমা শিরিন। এসময় উপস্থিত ছিলেন পাউবো ফেনীর উপ-বিভাগীয় প্রকৌশলী আকতার হোসেন মজুমদার। তাসলিমা শিরিন জানান, সেখানে এখন ৩ হাজার ৩শ ৫৩ টি ব্যাগ প্রস্তুত রয়েছে।

উপ-বিভাগীয় প্রকৌশলী জানান, প্রথম ধাপে আগামীকাল থেকে ৪ হাজার এবং পরবর্তী ৭ থেকে ১০ দিন পরে আরও ৩ হাজার ৪শ জিও ব্যাগ ফেলা হবে। আগামী ২ সপ্তাহের মধ্যে কাজটি শেষ করা হবে।

বাঁধ ভাঙ্গনের ফলে এলাকার ক্ষয়ক্ষতির কথা উল্লেখ করে আকতার হোসেন বলেন, বাঁধ ভেঙ্গে যাবার ফলে ওই এলাকার রাস্তাঘাট ও মন্দিরসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে।

ভাঙ্গন রোধে স্থায়ী বাঁধ নির্মাণ করা হবে কিনা জানতে চাইলে তিনি বলেন, এ ব্যাপারে একটি প্রকল্প তৈরি করছি, তা তৈরি হলে এক বছরের মধ্যে মন্ত্রনালয়ে উপস্থাপন করা হবে।

এর আগে ফেনীর ছাগলনাইয়া এ ধরনের আরও একটি প্রকল্প বাস্তবায়ন করা হয়েছে এবং বর্তমানে একই উপজেলার লাঙ্গলমোড়া ও সদরের দুইটি স্থানে জিও ব্যাগ ফেলার কাজ চলছে বলে জানান উপ-বিভাগীয় প্রকৌশলী।

দৈনিক ফেনী

বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬

কাল হতে কুঠিরহাটে নদী ভাঙ্গন রোধে জিও ব্যাগ ফেলবে পাউবো

প্রকাশের তারিখ : ২৭ অক্টোবর ২০২০

featured Image

সম্পাদক ও প্রকাশক: আরিফুল আমীন রিজভী কর্তৃক পপুলার অফসেট প্রেস, মিজান রোড, ফেনী-৩৯০০ থেকে মুদ্রিত এবং ৪৩৪, আমিন টাওয়ার (৬ষ্ঠ তলা), ট্রাংক রোড, ফেনী হতে প্রকাশিত।
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত দৈনিক ফেনী

0:00 0:00
1.0x