ফেনী    বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১২ আষাঢ় ১৪৩৩
দৈনিক ফেনী

সস্ত্রীক করোনা আক্রান্ত মাসুদ উদ্দিন চৌধুরী

ফেনী-৩ আসনের সাংসদ ও জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য লেঃ জেনারেল (অবঃ) মাসুদ উদ্দিন চৌধুরী ও তার স্ত্রী জেসমিন মাসুদ চৌধুরীর শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে।

করোনা শনাক্তের পর আজ রোববার (২৫ অক্টোবর) দুপুরে তাঁদের দুজনকেই ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ভর্তি করা হয়েছে বলে জানিয়েছেন সাংসদের সহকারি একান্ত সচিব সাইফুদ্দিন মিহির।

সাংসদের ছোট ভাই সাইফ উদ্দিন আহমেদ চৌধুরী  বলেন, মাসুদ উদ্দিন চৌধুরী কয়েক দিন ধরে জ্বর, সর্দি ও কাশিতে আক্রান্ত হয়ে বাসায় থেকে তিনি চিকিৎসা নিচ্ছিলেন। শরীরের উন্নতি না হওয়ায় গত শনিবার ঢাকার একটি হাসপাতালে সাংসদ ও তাঁর স্ত্রী করোনা পরীক্ষার জন্য নমুনা দেন। রোববার নমুনা পরীক্ষায় তাঁদের দুজনের শরীরের করোনা শনাক্ত হয়। এরপরই চিকিৎসার জন্য তাঁরা দুজন সিএমএইচে ভর্তি হয়েছেন। সাংসদ ও তাঁর স্ত্রীর দ্রুত রোগমুক্তির জন্য সবার কাছে দোয়া চেয়েছেন সাইফ উদ্দিন আহমেদ চৌধুরী। 

দৈনিক ফেনী

বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬

সস্ত্রীক করোনা আক্রান্ত মাসুদ উদ্দিন চৌধুরী

প্রকাশের তারিখ : ২৫ অক্টোবর ২০২০

featured Image

সম্পাদক ও প্রকাশক: আরিফুল আমীন রিজভী কর্তৃক পপুলার অফসেট প্রেস, মিজান রোড, ফেনী-৩৯০০ থেকে মুদ্রিত এবং ৪৩৪, আমিন টাওয়ার (৬ষ্ঠ তলা), ট্রাংক রোড, ফেনী হতে প্রকাশিত।
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত দৈনিক ফেনী

0:00 0:00
1.0x