ফেনী    বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১২ আষাঢ় ১৪৩৩
দৈনিক ফেনী

ইউপি চেয়ারম্যান আরেফিনের বরখাস্তের আদেশ হাইকোর্টে স্থগিত

সোনাগাজী সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শামছুল আরেফিনের সাময়িক বরখাস্তের আদেশ স্থগিত করেছে সুপ্রীম কোর্টের হাইকোর্ট ডিভিশন।

আজ বৃহস্পতিবার (২২ অক্টোবর) দুপুরে হাইকোর্টের বিচারক মাহমুদ হাসান তালুকদার ও খসরুজ্জামান সমন্বয়ে গঠিত দ্বৈত বেঞ্চ এ আদেশ দেন বলে জানান শামছুল আরেফিন। এ আদেশ কতদিনের জন্য বহাল থাকবে জানতে চাইলে তিনি বলেন, এখনো রায় আমার হাতে আসেনি। এলে বিস্তারিত বলা যাবে।

শুনানীতে অংশ নেন এডভোকেট ফকির মমতাজ উদ্দিন।

এর আগে গত ৬ অক্টোবর ত্রাণ বিতরণে অনিয়ম, কাজ না করে অর্থ উত্তোলন করে আত্মসাতসহ বিভিন্ন অভিযোগ এনে চেয়ারম্যান শামছুল আরেফিনকে সাময়িক বরখাস্ত করে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়।

উল্লেখ্য, টানা দুইবার সোনাগাজী সদর ইউনিয়নের চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হন সোনাগাজী উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক শামছুল আরেফিন। এছাড়া তিনি সোনাগাজী পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতির দায়িত্ব পালন করছেন।

দৈনিক ফেনী

বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬

ইউপি চেয়ারম্যান আরেফিনের বরখাস্তের আদেশ হাইকোর্টে স্থগিত

প্রকাশের তারিখ : ২২ অক্টোবর ২০২০

featured Image

সম্পাদক ও প্রকাশক: আরিফুল আমীন রিজভী কর্তৃক পপুলার অফসেট প্রেস, মিজান রোড, ফেনী-৩৯০০ থেকে মুদ্রিত এবং ৪৩৪, আমিন টাওয়ার (৬ষ্ঠ তলা), ট্রাংক রোড, ফেনী হতে প্রকাশিত।
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত দৈনিক ফেনী

0:00 0:00
1.0x