ফেনী    বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১২ আষাঢ় ১৪৩৩
দৈনিক ফেনী

এটিএন নিউজের কুমিল্লা প্রতিনিধি খোকন চৌধুরীর মায়ের ইন্তেকাল

এটিএন নিউজ এর কুমিল্লা জেলা প্রতিনিধি ও কুমিল্লা জেলা সাংবাদিক ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম চৌধুরীর (খোকন চৌধুরী) মাতা এবং পুলিশ কর্মকর্তা মৃত রিয়াজ উদ্দিন চৌধুরীর সহধর্মীনি জমিলা খাতুন (৮৫) ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহে ...... রাজিউন)।

মঙ্গলবার (২০ অক্টোবর) সন্ধ্যা সোয়া ৬টার দিকে ঢাকা ধোলাইপাড় এলাকায় তার মেঝো ছেলে নজরুল ইসলাম চৌধুরী বাচ্চু এর বাসায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তিনি দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত নানা রোগে আক্রান্ত হয়ে ঢাকায় বিশেষজ্ঞ ডাক্তারের অধীনে চিকিৎসাধীন ছিলেন।

মৃত্যুকালে তিনি ৩ ছেলে, ৩ মেয়েসহ বহু আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। বুধবার দুপুরে তাঁকে তার নিজ বাড়ি মানিকগঞ্জ সদর উপজেলার বরঙ্গখোলা গ্রামে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে বলে জানিয়েছেন সাংবাদিক খোকন চৌধুরী।

দৈনিক ফেনী

বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬

এটিএন নিউজের কুমিল্লা প্রতিনিধি খোকন চৌধুরীর মায়ের ইন্তেকাল

প্রকাশের তারিখ : ২০ অক্টোবর ২০২০

featured Image

সম্পাদক ও প্রকাশক: আরিফুল আমীন রিজভী কর্তৃক পপুলার অফসেট প্রেস, মিজান রোড, ফেনী-৩৯০০ থেকে মুদ্রিত এবং ৪৩৪, আমিন টাওয়ার (৬ষ্ঠ তলা), ট্রাংক রোড, ফেনী হতে প্রকাশিত।
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত দৈনিক ফেনী

0:00 0:00
1.0x