ফেনী    বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১১ আষাঢ় ১৪৩৩
দৈনিক ফেনী

ধর্ষণ ও নির্যাতনের প্রতিবাদে সদর ও পৌর বিএনপির বিক্ষোভ

সারাদেশে অব্যাহত নারী ও শিশু ধর্ষণ, নির্যাতন বন্ধের দাবিতে ফেনীতে বিক্ষোভ সমাবেশ করেছে সদর উপজেলা ও পৌর বিএনপি। আজ মঙ্গলবার (২০ অক্টোবর) বিকালে শহরের ট্রাংক রোডে প্রেসক্লাব ভবনের সামনে আয়োজিত মানববন্ধনে পৌর বিএনপির সদস্য সচিব মেজবাহ্ উদ্দিন ভূঁঞার পরিচালনায় ও পৌর বিএনপির আহ্বায়ক দেলোয়ার হোসেন বাবুলের সভাপতিত্বে অংশ নেন ফেনী জেলা বিএনপির আহবায়ক শেখ ফরিদ উদ্দিন বাহার, সদস্য সচিব আলাল উদ্দিন আলাল, যুগ্ম আহবায়ক গাজী হাবিবুল্লাহ্ মানিক, সদর উপজেলা যুগ্ম আহবায়ক বাবু তপন কর প্রমুখ।

এসময় ফুলগাজীতে ধর্ষণ বিএনপির মানববন্ধনে হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান জেলা বিএনপির নেতারা।

ফেনী জেলা বিএনপির আহবায়ক বলেন, ফুলগাজীতে আমাদের কর্মসূচিতে হামলা করে সরকারি দল নিজেদের ব্যর্থতা প্রমাণ করেছে। বিএনপি আন্দোলন সংগ্রামের মাধ্যমে এই ব্যর্থ সরকারের পতন ঘটাবে।

জেলা বিএনপির সদস্য সচিব বলেন, নারী ও নির্যাতনের প্রতিবাদে আয়োজিত ফুলগাজী বিএনপির কর্মসূচি বিক্ষোভ সমাবেশে হামলা করেছে সরকার বাহিনী। এই হামলার তীব্র নিন্দা ও হামলাকারীদের শাস্তি দাবি জানান তিনি।

বিক্ষোভ সমাবেশে সদর উপজেলা ও পৌর বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

দৈনিক ফেনী

বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬

ধর্ষণ ও নির্যাতনের প্রতিবাদে সদর ও পৌর বিএনপির বিক্ষোভ

প্রকাশের তারিখ : ২০ অক্টোবর ২০২০

featured Image

সম্পাদক ও প্রকাশক: আরিফুল আমীন রিজভী কর্তৃক পপুলার অফসেট প্রেস, মিজান রোড, ফেনী-৩৯০০ থেকে মুদ্রিত এবং ৪৩৪, আমিন টাওয়ার (৬ষ্ঠ তলা), ট্রাংক রোড, ফেনী হতে প্রকাশিত।
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত দৈনিক ফেনী

0:00 0:00
1.0x