ফেনীতে লংমার্চে হামলার প্রতিবাদে ফেনীতে বিক্ষোভ সমাবেশ করেছে বাম সংগঠনগুলো।
সোমবার (১৯ অক্টোবর) দুপুর ১২টায় ফেনীর কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে আয়োজিত বিক্ষোভে অংশ নেয় বাংলাদেশ সমাজতান্ত্রিক দল, সমজাতান্ত্রিক ছাত্রফ্রন্ট ও বাংলাদেশ নারী মুক্তি কেন্দ্র।
এসময় হামলায় জড়িতদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান বক্তারা।
সমাবেশে বক্তব্য রাখেন বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (বাসদ) নেতা ও চারণ সাংস্কৃতিক কেন্দ্রের সভাপতি জসিম উদ্দিন, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট ফেনী শহর শাখার আহ্বায়ক নয়ন পাশা, সাধারণ সম্পাদক পংকজ নাথ সূর্য ও বাংলাদেশ নারীমুক্তি কেন্দ্রের ফেনীর সংগঠক যোবেদা আক্তার কচি এবং জেলা প্রতিনিধি রাইহানে কুমু।
পংকজ নাথ সূর্য বলেন, সাংস্কৃতিক জাগরণ ও রাজনৈতিক পরিবর্তনের জন্য আমরা রাজপথে এসেছি। আমাদের প্রতিবাদ ধর্ষনের বিরুদ্ধে, বিচারহীনতার বিরুদ্ধে। এমন কর্মসূচিতে হামলা ন্যাক্কারজনক।
এসময় বিক্ষোভকারীরা দ্রুত হামলাকারীদের বিচার এবং দেশব্যাপী ধর্ষণ নিপীড়ন বন্ধের প্রতিবাদে বিভিন্ন স্লোগান দেয়।
সমাবেশে বক্তারা নোয়াখালীর বেগমগঞ্জ, খাগড়াছড়ির পাহাড়ী তরুণী, সিলেটের এমসি কলেজে নারী গণধর্ষণ, সাভারে নীলা রায় এবং চট্টগ্রামে ফেনীর মেয়ে ধর্ষণের দৃষ্টান্তমূলক শাস্তি দাবী করেন।