ফেনী    বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১২ আষাঢ় ১৪৩৩
দৈনিক ফেনী

কাজীরবাগে যুবকের চোখ উপড়ানো লাশ উদ্ধার

কাজীরবাগে যুবকের চোখ উপড়ানো লাশ উদ্ধার

ফেনী সদরের কাজীরবাগ ইউনিয়নের পূর্ব রুহিতিয়া গ্রামের পাটোয়ারী বাড়ি সংলগ্ন পরিত্যক্ত একটি পরিত্যক্ত টয়লেটের পেছন থেকে সালমান হোসেন শিপন (২৫) নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। ফেনী মডেল থানার পুলিশ পরিদর্শক তদন্ত ওমর হায়দার জানান, আজ রবিবার (১৮ অক্টোবর) সকাল সাড়ে ৯টার দিকে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তার লাশ উদ্ধার করেছে। তার মৃত্যুর কারণ এখনও নিশ্চিত করে বলা যাচ্ছেনা। মরদেহটি ময়নাতদন্তের জন্য ফেনী জেনারেল হাসাপাতালে পাঠানো হয়েছে।

স্থানীয় ইউপি চেয়ারম্যান কাজী বুলবুল আহমেদ সোহাগ জানান, শিপন পূর্ব রুহিতিয়া গ্রামের হাজী বাড়ির মৃত শহিদুল ইসলাম মনু মিয়ার ছেলে। সে ঢাকায় স্যানিটারি মিস্ত্রি হিসেবে কাজ করত। শুক্রবার বাড়িতে আসে শিপন। আজ সকালে স্থানীয়রা লাশটি দেখতে পেয়ে আমাকে জানায়। পরে আমি পুলিশকে খবর দিলে তারা এসে লাশটি উদ্ধার করে। নিহতের শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। তার দুহাতের রগ কাটা ছিল, এছাড়া বাম চোখ ছিল উপড়ানো। তার পুরুষাঙ্গেও আঘাতের চিহ্ন রয়েছে।

শিপনের মা সেলিনা আক্তার জানান, শনিবার সন্ধ্যা হতে শিপনকে খুঁজে পাওয়া যাচ্ছিল না।

খবর পেয়ে অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও প্রশাসন) মাঈনুল ইসলাম, ফেনী সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আতোয়ার রহমান, ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আলমগীর হোসেন, ডিবির ওসি এএনএম নুরুজ্জামান ঘটনাস্থলে যান।

দৈনিক ফেনী

বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬

কাজীরবাগে যুবকের চোখ উপড়ানো লাশ উদ্ধার

প্রকাশের তারিখ : ১৮ অক্টোবর ২০২০

featured Image

সম্পাদক ও প্রকাশক: আরিফুল আমীন রিজভী কর্তৃক পপুলার অফসেট প্রেস, মিজান রোড, ফেনী-৩৯০০ থেকে মুদ্রিত এবং ৪৩৪, আমিন টাওয়ার (৬ষ্ঠ তলা), ট্রাংক রোড, ফেনী হতে প্রকাশিত।
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত দৈনিক ফেনী
কাজীরবাগে যুবকের চোখ উপড়ানো লাশ উদ্ধার
0:00 0:00
1.0x