ফেনী    বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১২ আষাঢ় ১৪৩৩
দৈনিক ফেনী

বেশি দামে আলু বিক্রি করায় ৩ প্রতিষ্ঠানের জরিমানা

সরকার দাম নির্ধারণ করার পরও বেশি দামে আলু বিক্রি করায় ফেনীতে ৩ আড়তদারের ৯ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। আজ বৃহস্পতিবার (১৫ অক্টোবর) দুপুর ২টার দিকে অধিদপ্তরের সহকারি পরিচালক সোহেল চাকমা এ জরিমানা করেন।

সোহেল চাকমা জানান, বাজারে আলুর দাম তদারকিতে আজ ফেনী শহরের ইসলামপুরে অভিযান চালানো হয়। অভিযানে দেখা যায় আলুর পাইকারী দরে প্রতিকেজিতে সরকার নির্ধারিত ২৫ টাকার স্থলে ৪০-৪২ টাকায় আলু বিক্রি করছে ব্যবসায়ীরা। তাই বেশি দামে আলু বিক্রি করায় ওই আহমেদ ট্রেডার্স, এস বি ট্রেডার্স ও মেসার্স ইব্রাহিম ট্রেডার্সের প্রত্যেকের ৩ হাজার টাকা করে মোট ৯ হাজার টাকা জরিমানা করা হয়। এসময় সরকার নির্ধারিত দামে আলু বিক্রি করতে ব্যবসায়ীদের সতর্ক করা হয়েছে বলে তিনি জানান।

একই অভিযানে মূল্য তালিকা হালনাগাদ না থাকায় মেসার্স সাহাব উদ্দিন নামীয় অপর একটি প্রতিষ্ঠানকে ৩ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

দৈনিক ফেনী

বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬

বেশি দামে আলু বিক্রি করায় ৩ প্রতিষ্ঠানের জরিমানা

প্রকাশের তারিখ : ১৫ অক্টোবর ২০২০

featured Image

সম্পাদক ও প্রকাশক: আরিফুল আমীন রিজভী কর্তৃক পপুলার অফসেট প্রেস, মিজান রোড, ফেনী-৩৯০০ থেকে মুদ্রিত এবং ৪৩৪, আমিন টাওয়ার (৬ষ্ঠ তলা), ট্রাংক রোড, ফেনী হতে প্রকাশিত।
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত দৈনিক ফেনী

0:00 0:00
1.0x