ফেনী    বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১২ আষাঢ় ১৪৩৩
দৈনিক ফেনী

ভোক্তা অধিকার অধিপ্তরের অভিযানে ২ প্রতিষ্ঠানের জরিমানা

অপরিষ্কার পরিবেশ, অস্বাস্থ্যকর খাদ্যদ্রব্য তৈরি ও মেয়াদোত্তীর্ণ পানীয় বিক্রির দায়ে ফেনী সদরের আমিন বাজারে দুই প্রতিষ্ঠানের ১৭ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। আজ বুধবার (১৪ অক্টোবর) বেলা ১২টার দিকে ধর্মপুর ইউনিয়নের আমিন বাজারে সহকারি পরিচালক সোহেল চাকমা এ অভিযান পরিচালনা করেন।

সোহেল চাকমা জানান, অভিযানে অপরিষ্কার ও অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যদ্রব্য তৈরি ও মোড়কে উৎপাদন, মেয়াদোত্তীর্ণের তারিখ স্পষ্টভাবে না থাকায় বাজারের পুষ্টি মেলা ব্রেড এন্ড বিস্কুট ফ্যাক্টরির ১৫ হাজার জরিমানা করা হয়। এছাড়া মেয়াদোত্তীর্ণ কোমল পানীয় বিক্রির দায়ে রাফি স্টোরকে ২ হাজার টাকা জরিমানা করা হয় এবং কোমল পানীয়গুলো ধ্বংস করা হয়।

অভিযানে সদর উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর আব্দুর রহমানসহ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

জনস্বার্থে অভিযান অব্যাহত থাকবে বলে জানান সহকারি পরিচালক।

দৈনিক ফেনী

বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬

ভোক্তা অধিকার অধিপ্তরের অভিযানে ২ প্রতিষ্ঠানের জরিমানা

প্রকাশের তারিখ : ১৪ অক্টোবর ২০২০

featured Image

সম্পাদক ও প্রকাশক: আরিফুল আমীন রিজভী কর্তৃক পপুলার অফসেট প্রেস, মিজান রোড, ফেনী-৩৯০০ থেকে মুদ্রিত এবং ৪৩৪, আমিন টাওয়ার (৬ষ্ঠ তলা), ট্রাংক রোড, ফেনী হতে প্রকাশিত।
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত দৈনিক ফেনী

0:00 0:00
1.0x