ফেনী    বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১২ আষাঢ় ১৪৩৩
দৈনিক ফেনী

প্রধানমন্ত্রী সবার প্রতি সমান দৃষ্টি রাখেন- নিজাম হাজারী

ফেনী-২ আসনের সাংসদ নিজাম উদ্দিন হাজারী বলেছেন, প্রধানমন্ত্রী সবার প্রতি সমান দৃষ্টি রাখেন। দীর্ঘদিন মানুষ ক্ষমতায় থাকলে মানুষকে ভুলে যায়। কিন্তু প্রধানমন্ত্রী শেখ হাসিনা একদমই ব্যতিক্রম। এ করোনাকালেও মানুষের পাশে দাঁড়িয়ে তিনি তা প্রমাণ করেছেন।

আজ মঙ্গলবার (১৩ অক্টোবর) বিকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ফেনীর সাংবাদিকদের একাংশের হাতে প্রধানমন্ত্রীর প্রণোদনা হস্তান্তরকালে এ কথা বলেন।

করোনাকালে সকলের ঐক্যবদ্ধ ভূমিকার কথা উল্লেখ করে ফেনী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমপি নিজাম হাজারী বলেন, করোনা মহামারীর সময় জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, জনপ্রতিনিধি, স্বাস্থ্যবিভাগ ও সাংবাদিকরা কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করেছে। এর সুফল আমরা হাতেনাতে পেয়েছি।

তিনি বলেন, অন্যান্য সবার মত করোনাকালে সাংবাদিকরা যে পরিশ্রম করেছেন তা অস্বীকার করা যাবেনা। এ করোনা মহামারীতে আমরা অনেক গুণী সাংবাদিককেও হারিয়েছি।

এসময় প্রকৃত সাংবাদিকরা যেন অবমূল্যায়নের স্বীকার না হয় সেদিকে লক্ষ্য রাখার আহ্বান জানান সাংসদ। সাংবাদিককের উদ্দেশ্যে তিনি বলেন, মাঠে গিয়ে সবসময় মানুষকে প্রকৃত তথ্য তুলে ধরুন। ইতিবাচক ফেনী গড়তে ভূমিকা রাখুন।

দৈনিক ফেনী

বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬

প্রধানমন্ত্রী সবার প্রতি সমান দৃষ্টি রাখেন- নিজাম হাজারী

প্রকাশের তারিখ : ১৩ অক্টোবর ২০২০

featured Image

সম্পাদক ও প্রকাশক: আরিফুল আমীন রিজভী কর্তৃক পপুলার অফসেট প্রেস, মিজান রোড, ফেনী-৩৯০০ থেকে মুদ্রিত এবং ৪৩৪, আমিন টাওয়ার (৬ষ্ঠ তলা), ট্রাংক রোড, ফেনী হতে প্রকাশিত।
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত দৈনিক ফেনী

0:00 0:00
1.0x