ফেনী    বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১২ আষাঢ় ১৪৩৩
দৈনিক ফেনী

ফেনীতে প্রগতিশীল ছাত্রজোটের মশাল মিছিল

ফেনীতে প্রগতিশীল ছাত্রজোটের মশাল মিছিল

ফেনীতে মশাল মিছিল করেছে প্রগতিশীল ছাত্রজোট। বৃহস্পতিবার (৮ অক্টোবর) সন্ধ্যায় মিছিলটি ফেনী কেন্দ্রীয় শহীদ মিনার থেকে যাত্রা শুরু করে এবং শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ রাস্তা প্রদক্ষিণ করে শহীদ মিনারের সামনে এসে সমাবেশে মিলিত হয়। এসময় অব্যাহত ধর্ষণ-নিপীড়ন, ধর্ষকদের পৃষ্ঠপোষক ও বিচারহীনতার সংস্কৃতির বিরুদ্ধে রুখে দাঁড়াবার আহবান জানায় সংগঠনটি।

জোটের ফেনী জেলার নেতা পঙ্কজনাথ সূর্যের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন প্রগতিশীল ছাত্র জোটের নেতা আহমেদ সিয়াম ও প্রাক্তন ছাত্র নেতা মোহাম্মদ সায়েম।

সামাবেশে বক্তারা সারাদেশে অব্যাহত খুন, ধর্ষণকে বর্তমান ফ্যাসিবাদী সরকার ব্যবস্থার ফলাফল হিসেবে উল্লেখ করেন। তারা বিচারহীনতার সংস্কৃতির বিরুদ্ধে যুবক-তরুণদের সোচ্চার হবার আহ্বান জানান।

এতে জোটের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেয়।

দৈনিক ফেনী

বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬

ফেনীতে প্রগতিশীল ছাত্রজোটের মশাল মিছিল

প্রকাশের তারিখ : ০৯ অক্টোবর ২০২০

featured Image

সম্পাদক ও প্রকাশক: আরিফুল আমীন রিজভী কর্তৃক পপুলার অফসেট প্রেস, মিজান রোড, ফেনী-৩৯০০ থেকে মুদ্রিত এবং ৪৩৪, আমিন টাওয়ার (৬ষ্ঠ তলা), ট্রাংক রোড, ফেনী হতে প্রকাশিত।
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত দৈনিক ফেনী
ফেনীতে প্রগতিশীল ছাত্রজোটের মশাল মিছিল
0:00 0:00
1.0x