ফেনী    বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১১ আষাঢ় ১৪৩৩
দৈনিক ফেনী

তিতাস গ্যাসের পরিচালক হলেন ফেনীর সাইফুদ্দিন নাসির

ফেনীর কৃতি সন্তান সাইফুদ্দিন আহমেদ ভূঞা নাসির তিতাস গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানী লিঃ এর পরিচালক নিযুক্ত হয়েছেন। আজ সোমবার (৫ অক্টোবর) বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের উপ সচিব মোসাম্মৎ ফারহানা রহমান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ নিয়োগ নিশ্চিত করা হয়।

সাইফুদ্দিন নাসির বাংলাদেশ ছাত্রলীগ ঢাকা বিশ্ববিদ্যালয় কমিটি (১৯৯২-১৯৯৪) এর সাবেক সদস্য, বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটি (১৯৯৪-১৯৯৮) সাবেক সদস্য, বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটি (১৯৯৮-২০০২) সাবেক গ্রন্থনা প্রকাশনা সম্পাদক ছিলেন। এছাড়া বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটি (২০০২-২০০৬) সাবেক সহ-সভাপতি, বাংলাদেশ আওয়ামীলীগ কেন্দ্রীয় উপ-কমিটির চট্টগ্রাম বিভাগীয় সহ-সম্পাদক হিসেবেও তিনি দায়িত্ব পালন করেন। তিনি যমুনা ওয়েল কোম্পানী লিঃ এর বোর্ড অব ডিরেক্টর ছিলেন।

তিনি ফেনী জেলার শর্শদী ইউনিয়নের ঘাগরা গ্রামের সন্তান। তার পিতা খোরশেদ আহমেদ ভূঁঞা মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ছিলেন।

দৈনিক ফেনী

বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬

তিতাস গ্যাসের পরিচালক হলেন ফেনীর সাইফুদ্দিন নাসির

প্রকাশের তারিখ : ০৫ অক্টোবর ২০২০

featured Image

সম্পাদক ও প্রকাশক: আরিফুল আমীন রিজভী কর্তৃক পপুলার অফসেট প্রেস, মিজান রোড, ফেনী-৩৯০০ থেকে মুদ্রিত এবং ৪৩৪, আমিন টাওয়ার (৬ষ্ঠ তলা), ট্রাংক রোড, ফেনী হতে প্রকাশিত।
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত দৈনিক ফেনী

0:00 0:00
1.0x