ফেনী    রোববার, ০৯ আগস্ট ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩৩
দৈনিক ফেনী

পরশুরামে টমটম উল্টে চালকের মৃত্যু

পরশুরামে টমটম উল্টে চালকের মৃত্যু

পরশুরামে ব্যাটারিচালিত অটোরিকশা (টমটম) উল্টে গিয়ে মোঃ আলমগীর হোসেন (৩২) নামে এক চালকের মৃত্যু ঘটেছে। আজ শনিবার (৩ অক্টোবর) সন্ধ্যা ৬টার দিকে উপজেলার বক্সমাহমুদ ইউনিয়নের খন্ডলহাই এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত আলমগীর উপজেলার ওই ইউনিয়নের উত্তর টেটেশ্বর গ্রামের মোঃ শহীদের ছেলে।

তার ভাই মোঃ ইসমাইল জানান, আলমগীর খন্ডলহাই এলাকায় টমটম চালাতেন। আজ সন্ধ্যার দিকে ওই এলাকার একটি সড়কে নিয়ন্ত্রণ হারিয়ে টমটমটি উল্টে গেলে এর নিচে চাপা পড়েন তিনি। স্থানীয়রা তাকে আহতাবস্থায় উদ্ধার করে পরশুরাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। আমরা খবর পেয়ে হাসপাতালে যাই। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে পরীক্ষা করে উন্নত চিকিৎসার জন্য ফেনী জেনারেল হাসপাতালে পাঠায়। হাসপাতালে আনলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।

হাসপাতালের জরুরী বিভাগের চিকিৎসক ডাঃ এটিএম ওবায়দুল্লাহ, হাসপাতালে আনার আগেই তিনি মারা গেছেন। তার মরদেহ ফেনী জেনারেল হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

মোঃ ইসমাইল জানান, ময়নাতদন্ত ছাড়াই তার লাশ দাফনের জন্য পরিবারের সদস্যরা আবেদন করছেন।

দৈনিক ফেনী

রোববার, ০৯ আগস্ট ২০২৬

পরশুরামে টমটম উল্টে চালকের মৃত্যু

প্রকাশের তারিখ : ০৩ অক্টোবর ২০২০

featured Image

সম্পাদক ও প্রকাশক: আরিফুল আমীন রিজভী কর্তৃক পপুলার অফসেট প্রেস, মিজান রোড, ফেনী-৩৯০০ থেকে মুদ্রিত এবং ৪৩৪, আমিন টাওয়ার (৬ষ্ঠ তলা), ট্রাংক রোড, ফেনী হতে প্রকাশিত।
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত দৈনিক ফেনী
পরশুরামে টমটম উল্টে চালকের মৃত্যু
0:00 0:00
1.0x