ফেনী    বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১২ আষাঢ় ১৪৩৩
দৈনিক ফেনী

ফুলগাজীর ৬টি ইউনিয়নে ছাত্রলীগের সম্মেলনের তারিখ ঘোষণা

আগামী ১০ অক্টোবর থেকে ফুলগাজী উপজেলা ছাত্রলীগের আওতাধীন ৬টি ইউনিয়নে সম্মেলন শুরু হচ্ছে। এ লক্ষ্যে সম্মেলনের তারিখ ঘোষণা করেছে সংগঠনটি।

ফেনী-২ আসনের সাংসদ ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন হাজারীর নিদের্শনাক্রমে ও জেলা ছাত্রলীগের কর্মসূচির অংশ হিসেবে সাংগঠনিক কর্মকান্ডকে গতিশীল করার লক্ষ্যে সম্মেলন করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে বলে জানান উপজেলা ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি সামছুল হক ভূঞা রাশেদ।

রাশেদ জানান, এ লক্ষ্যে আগামী ১০ অক্টোবর হতে ২৫ অক্টোবরের মধ্যে উপজেলার ৬টি ইউনিয়নে ছাত্রলীগের সম্মেলনের তারিখ নির্ধারণ করা হয়েছে।

উপজেলা ছাত্রলীগ সূত্রে জানা যায়, আগামী ১০ অক্টোবর ফুলগাজী সদর ইউনিয়নে, ১৩ অক্টোবর মুন্সীরহাটে, ১৫ অক্টোবর দরবারপুরে, ২১ অক্টোবর আনন্দপুরে, ২৩ অক্টোবর আমজাদ হাটে ও ২৫ অক্টোবর জি.এম হাটে সম্মেলনের তারিখ নির্ধারণ করা হয়েছে।

উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোঃ শামীম মজুমদার জানান, সরকারি নির্দেশনা অনুযায়ী যথাযথ স্বাস্থ্যবিধি মেনে সীমিত পরিসরে সম্মেলনের আয়োজন করা হবে। নির্দেশনা মেনে সম্মেলনের আয়োজন করতে নির্দেশ দেয়া হয়েছে।

দৈনিক ফেনী

বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬

ফুলগাজীর ৬টি ইউনিয়নে ছাত্রলীগের সম্মেলনের তারিখ ঘোষণা

প্রকাশের তারিখ : ৩০ সেপ্টেম্বর ২০২০

featured Image

সম্পাদক ও প্রকাশক: আরিফুল আমীন রিজভী কর্তৃক পপুলার অফসেট প্রেস, মিজান রোড, ফেনী-৩৯০০ থেকে মুদ্রিত এবং ৪৩৪, আমিন টাওয়ার (৬ষ্ঠ তলা), ট্রাংক রোড, ফেনী হতে প্রকাশিত।
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত দৈনিক ফেনী

0:00 0:00
1.0x