ফেনী    রোববার, ০৯ আগস্ট ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩৩
দৈনিক ফেনী

পরশুরামে জাতীয় কন্যা শিশু দিবস পালন

পরশুরামে জাতীয় কন্যা শিশু দিবস পালন

পরশুরামে জাতীয় কন্যা শিশু দিবস উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ বুধবার (৩০ সেপ্টেম্বর) দুপুরে উপজেলা খোকা মিয়া মিলনায়তনে আয়োজিত সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান কামাল উদ্দিন মজুমদার।

‘আমরা সবাই সোচ্চার, বিশ্ব হবে সমতার’ এ প্রতিপাদ্যে উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে ও উপজেলা প্রশাসনের সহযোগিতায় এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ইয়াছমিন আকতারের সভাপতিত্বে এতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভাইস চেয়ারম্যান এনামুল করিম মজুমদার (বাদল), মহিলা ভাইস-চেয়ারম্যান সামছুন নাহার, সহকারী কমিশনার (ভূমি) নু-এমং মারমা মং।

সভায় বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, জনপ্রতিনিধিরা অংশ নেন।

দৈনিক ফেনী

রোববার, ০৯ আগস্ট ২০২৬

পরশুরামে জাতীয় কন্যা শিশু দিবস পালন

প্রকাশের তারিখ : ৩০ সেপ্টেম্বর ২০২০

featured Image

পরশুরামে জাতীয় কন্যা শিশু দিবস উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ বুধবার (৩০ সেপ্টেম্বর) দুপুরে উপজেলা খোকা মিয়া মিলনায়তনে আয়োজিত সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান কামাল উদ্দিন মজুমদার।

‘আমরা সবাই সোচ্চার, বিশ্ব হবে সমতার’ এ প্রতিপাদ্যে উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে ও উপজেলা প্রশাসনের সহযোগিতায় এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ইয়াছমিন আকতারের সভাপতিত্বে এতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভাইস চেয়ারম্যান এনামুল করিম মজুমদার (বাদল), মহিলা ভাইস-চেয়ারম্যান সামছুন নাহার, সহকারী কমিশনার (ভূমি) নু-এমং মারমা মং।

সভায় বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, জনপ্রতিনিধিরা অংশ নেন।

দৈনিক ফেনী

সম্পাদক ও প্রকাশক: আরিফুল আমীন রিজভী কর্তৃক পপুলার অফসেট প্রেস, মিজান রোড, ফেনী-৩৯০০ থেকে মুদ্রিত এবং ৪৩৪, আমিন টাওয়ার (৬ষ্ঠ তলা), ট্রাংক রোড, ফেনী হতে প্রকাশিত।
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত দৈনিক ফেনী
পরশুরামে জাতীয় কন্যা শিশু দিবস পালন
0:00 0:00
1.0x