ফেনী    রোববার, ০৯ আগস্ট ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩৩
দৈনিক ফেনী

সোনাগাজীতে কিশোরীর আত্মহত্যা

সোনাগাজীতে কিশোরীর আত্মহত্যা

সোনাগাজীতে সুমাইয়া আক্তার (১৪) নামে এক কিশোরীর আত্মহত্যার খবর পাওয়া গেছে। আজ মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার মজলিশপুর ইউনিয়নের কুঠিরহাট সংলগ্ন বিষ্ণুপুর গ্রামে এ ঘটনা ঘটেছে। 

সুমাইয়া ওই এলাকার আব্দুর রাজ্জাকের মেয়ে। সে বিষ্ণুপুর উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণীর শিক্ষার্থী।

পরিবারের দাবী, শাসন করায় মা-বাবার উপর অভিমান করে সে আত্মহত্যা করেছে।

সুমাইয়ার চাচা আব্দুল গণি জানান, আজ সকালে মা-বাবা শাসন করার জন্য তাকে বকাঝকা করেছিল। পরে দুপুরের দিকে তার ছোট বোনের চিৎকার শুনে আমরা গিয়ে দেখতে পাই ঘরে ফাঁসিতে ঝুলে আছে। তিনি জানান, ওই সময় তার বাবা-মা কেউ ঘরে ছিল না। তারা কাজের জন্য বাইরে ছিলেন। পরিবারের লোকেরা তাকে উদ্ধার করে সোনাগাজী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরে খবর পেয়ে পুলিশ গিয়ে তার মরদেহ ময়নাতদন্তের জন্য ফেনী জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়।

সোনাগাজী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সাজেদুল ইসলাম পলাশ ঘটনা সত্যতা নিশ্চিত করে জানান, ময়নাতদন্তের জন্য ওই কিশোরীর লাশ ফেনী জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে। রিপোর্ট পেলে নিশ্চিত হওয়া যাবে এটি হত্যা না আত্মহত্যা।

দৈনিক ফেনী

রোববার, ০৯ আগস্ট ২০২৬

সোনাগাজীতে কিশোরীর আত্মহত্যা

প্রকাশের তারিখ : ২৯ সেপ্টেম্বর ২০২০

featured Image

সম্পাদক ও প্রকাশক: আরিফুল আমীন রিজভী কর্তৃক পপুলার অফসেট প্রেস, মিজান রোড, ফেনী-৩৯০০ থেকে মুদ্রিত এবং ৪৩৪, আমিন টাওয়ার (৬ষ্ঠ তলা), ট্রাংক রোড, ফেনী হতে প্রকাশিত।
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত দৈনিক ফেনী
সোনাগাজীতে কিশোরীর আত্মহত্যা
0:00 0:00
1.0x