ফেনী    বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১২ আষাঢ় ১৪৩৩
দৈনিক ফেনী

সদর উপজেলার ১১ ইউনিয়নে ছাত্রলীগের সম্মেলনের তারিখ ঘোষণা

সদর সংবাদদাতা
সদর সংবাদদাতা
প্রকাশ : ২৯ সেপ্টেম্বর ২০২০ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

সদর উপজেলার ১১ ইউনিয়নে ছাত্রলীগের সম্মেলনের তারিখ ঘোষণা

আগামী বৃহস্পতিবার (১ অক্টোবর) থেকে ফেনী সদর উপজেলা ছাত্রলীগের আওতাধীন ১১টি ইউনিয়নে সম্মেলন শুরু হচ্ছে। এ লক্ষ্যে সম্মেলনের তারিখ ঘোষণা করেছে দলটি।

ফেনী-২ আসনের সাংসদ ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন হাজারীর নিদের্শনাক্রমে ও জেলা ছাত্রলীগের কর্মসূচির অংশ হিসেবে সাংগঠনিক কর্মকান্ডকে গতিশীল করার লক্ষ্যে সম্মেলন করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে বলে জানান সদর উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শেখ আবদুর শুক্কুর মানিক।

মানিক জানান, সদর উপজেলার ১২টি ইউনিয়নের মধ্যে লেমুয়া ইউনিয়নে গত মার্চ মাসের ৫ তারিখ সম্মেলন অনুষ্ঠিত হয়। সেটি বাদে আগামী ১ অক্টোবর হতে ২০ অক্টোবরের বাকী ইউনিয়নগুলোতে ছাত্রলীগের সম্মেলন অনুষ্ঠিত হবে।

সদর উপজেলা ছাত্রলীগ সূত্রে জানা যায়, আগামী ১ অক্টোবর ফরহাদনগরে, ৩ অক্টোবর কাজীরবাগে, ৫ অক্টোবর ফাজিলপুরে, ৭ অক্টোবর কালীদহে, ৯ অক্টোবর মোটবীতে, ১২ অক্টোবর বালিগাঁওয়ে, ১৪ অক্টোবর ধলিয়াতে, ১৬ অক্টোবর ছনুয়াতে, ১৭ অক্টোবর পাঁচগাছিয়ায়, ১৮ অক্টোবর ধর্মপুরে, ১৯ অক্টোবর শর্শদিতে সম্মেলনের তারিখ নির্ধারণ করা হয়েছে।

সরকারি নির্দেশনা অনুযায়ী যথাযথ স্বাস্থ্যবিধি মেনে সীমিত পরিসরেে এ সম্মেলনের আয়োজন করা হবে বলে জানিয়েছেন সদর উপজেলা ছাত্রলীগের সভাপতি মোঃ ফখরুল ইসলাম। তিনি জানান, নির্দেশনা মেনে সম্মেলনের আয়োজন করতে সংশ্লিষ্ট ইউনিয়নের সভাপতি ও সম্পাদককে নির্দেশ দেয়া হয়েছে।

দৈনিক ফেনী

বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬

সদর উপজেলার ১১ ইউনিয়নে ছাত্রলীগের সম্মেলনের তারিখ ঘোষণা

প্রকাশের তারিখ : ২৯ সেপ্টেম্বর ২০২০

featured Image

সম্পাদক ও প্রকাশক: আরিফুল আমীন রিজভী কর্তৃক পপুলার অফসেট প্রেস, মিজান রোড, ফেনী-৩৯০০ থেকে মুদ্রিত এবং ৪৩৪, আমিন টাওয়ার (৬ষ্ঠ তলা), ট্রাংক রোড, ফেনী হতে প্রকাশিত।
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত দৈনিক ফেনী

0:00 0:00
1.0x