ফেনী    বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১২ আষাঢ় ১৪৩৩
দৈনিক ফেনী

ফেনী জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদকসহ আটক ৫

শহর প্রতিনিধি
শহর প্রতিনিধি
প্রকাশ : ২৮ সেপ্টেম্বর ২০২০ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

ফেনী জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদকসহ আটক ৫

ফেনীতে জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মোরশেদ আলম মিলনসহ যুবদল ও ছাত্রদলের ৫ নেতাকে আটক করেছে পুলিশ। আজ সোমবার সন্ধ্যায় (২৮ সেপ্টেম্বর) শহরের খাজুরিয়া এলাকা থেকে তাদের আটক করা হয়।

অন্য আটককৃতরা হলেন, জেলা যুবদলের দপ্তর সম্পাদক আল ইমরান, ফেনী শহর যুবদলের সমন্বয়ক জাহিদ হোসেন বাবলু, জেলা যুবদলের সদস্য মির্জা ফারুক। অপর একজনের নাম এখনও নিশ্চিত হওয়া যায়নি।

জেলা ছাত্রদল সভাপতি সালাহ উদ্দিন মামুন দাবী করেন, মিলনের বিরুদ্ধে কোন মামলা নেই। এমনকি তিনি কোন মামলার ওয়ারেন্টভুক্ত আসামীও নন। তবুও রাজনৈতিকভাবে হয়রানি করার লক্ষ্যে তাদের আটক করা হয়েছে। এ ঘটনার তীব্র নিন্দা জানান তিনি।

ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আলমগীর হোসেন জানান, ৫জন ব্যক্তি আটক রয়েছেন। তাদের বিষয়ে যাচাই বাছাই চলছে।

দৈনিক ফেনী

বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬

ফেনী জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদকসহ আটক ৫

প্রকাশের তারিখ : ২৮ সেপ্টেম্বর ২০২০

featured Image

ফেনীতে জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মোরশেদ আলম মিলনসহ যুবদল ও ছাত্রদলের ৫ নেতাকে আটক করেছে পুলিশ। আজ সোমবার সন্ধ্যায় (২৮ সেপ্টেম্বর) শহরের খাজুরিয়া এলাকা থেকে তাদের আটক করা হয়।

অন্য আটককৃতরা হলেন, জেলা যুবদলের দপ্তর সম্পাদক আল ইমরান, ফেনী শহর যুবদলের সমন্বয়ক জাহিদ হোসেন বাবলু, জেলা যুবদলের সদস্য মির্জা ফারুক। অপর একজনের নাম এখনও নিশ্চিত হওয়া যায়নি।

জেলা ছাত্রদল সভাপতি সালাহ উদ্দিন মামুন দাবী করেন, মিলনের বিরুদ্ধে কোন মামলা নেই। এমনকি তিনি কোন মামলার ওয়ারেন্টভুক্ত আসামীও নন। তবুও রাজনৈতিকভাবে হয়রানি করার লক্ষ্যে তাদের আটক করা হয়েছে। এ ঘটনার তীব্র নিন্দা জানান তিনি।

ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আলমগীর হোসেন জানান, ৫জন ব্যক্তি আটক রয়েছেন। তাদের বিষয়ে যাচাই বাছাই চলছে।

দৈনিক ফেনী

সম্পাদক ও প্রকাশক: আরিফুল আমীন রিজভী কর্তৃক পপুলার অফসেট প্রেস, মিজান রোড, ফেনী-৩৯০০ থেকে মুদ্রিত এবং ৪৩৪, আমিন টাওয়ার (৬ষ্ঠ তলা), ট্রাংক রোড, ফেনী হতে প্রকাশিত।
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত দৈনিক ফেনী

0:00 0:00
1.0x