ফেনী    বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১২ আষাঢ় ১৪৩৩
দৈনিক ফেনী

পরশুরামে নানা আয়োজনে প্রধানমন্ত্রীর জন্মদিন পালন

পরশুরামে আওয়ামী লীগ ও সহযোগি সংগঠনের নানা আয়োজনে পালিত হয়েছে দলীয় প্রধান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৪ তম জন্মদিন।

আজ সোমবার (২৮ সেপ্টেম্বর) বিকালে উপজেলা পরিষদের খোকা মিয়া মিলনায়তনে প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষ্যে মিলাদ ও দোয়া মাহফিল এবং আলোচনা সভার আয়োজন করা হয়।

উপজেলা আওয়ামী লীগ সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান কামাল উদ্দিন মজুমদারের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক ও পৌর মেয়র নিজাম উদ্দিন আহমেদ চৌধুরী সাজেল, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান এনামুল করিম মজুমদার বাদল, মির্জানগর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান নুরুজ্জামান ভুট্টো।

কামাল উদ্দিন মজুমদার বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিনকে কেন্দ্র করে উপজেলা আওয়ামী লীগের সকল ইউনিটের নেতাকর্মীদের মাঝে উৎসাহ উদ্দীপনা কাজ করেছে। প্রধানমন্ত্রীর হাতকে শক্তিশালী করতে সকলকে সবসময় ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। চেয়ারম্যান সাফল্যের সাথে দেশ পরিচালনার জন্য সরকার প্রধানকে ধন্যবাদ জানান এবং প্রধানমন্ত্রীর জন্মদিনের শুভেচ্ছা জানান।

প্রধান অতিথির বক্তব্যে নিজাম উদ্দিন চৌধুরী সাজেল বলেন, সফল রাষ্ট্রনায়ক প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত ধরেই বাংলাদেশ এগিয়ে যাবে। কোন ধরনের অপশক্তি আমাদের নেত্রীর অগ্রযাত্রাকে বাধা দিতে পারবেনা। দলীয় ভাবমূর্তি রক্ষার্থে নেতাকর্মীদের উদ্দেশ্যে মেয়র বলেন, দলীয় ভাবমূর্তি নষ্ট হয় এমন কাজ কেউ করলে অথবা কারো বিরুদ্ধে কখনো এমন অভিযোগ আসলে তার জন্য কঠোরভাবে ব্যবস্থা নেওয়া হবে।

জেলা পরিষদ সদস্য ও উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক এম শফিকুল হোসেন মহিমের সঞ্চালনায় আলোচনা সভায় আরও অংশগ্রহণ করেন পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রাসুল আহাম্মেদ মজুমদার স্বপন, বক্সমাহমুদ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবদুল গফুর ভূইয়া, উপজেলা শ্রমিক লীগের আহ্বায়ক আবদুল মান্নান, যুবলীগের সভাপতি মোঃ ইয়াছিন শরীফ মজুমদার, ছাত্রলীগের আহবায়ক জমির উদ্দিন ভাবন।

দোয়া মোনাজাতে প্রধানমন্ত্রীর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু এবং প্রয়াত আওয়ামী লীগ নেতৃবৃন্দের রুহের মাগফেরাত কামনা করা হয়। দোয়া পরিচালনা করেন উপজেলা আওয়ামী লীগের সাবেক ধর্ম বিষয়ক সম্পাদক মাওলানা আবুল মনচুর মোল্লা।
এতে উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।

আলোচনা সভা শেষে কেক কেটে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৪ তম জন্মদিন উদযাপন করে দলীয় নেতাকর্মীরা।

দৈনিক ফেনী

বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬

পরশুরামে নানা আয়োজনে প্রধানমন্ত্রীর জন্মদিন পালন

প্রকাশের তারিখ : ২৮ সেপ্টেম্বর ২০২০

featured Image

সম্পাদক ও প্রকাশক: আরিফুল আমীন রিজভী কর্তৃক পপুলার অফসেট প্রেস, মিজান রোড, ফেনী-৩৯০০ থেকে মুদ্রিত এবং ৪৩৪, আমিন টাওয়ার (৬ষ্ঠ তলা), ট্রাংক রোড, ফেনী হতে প্রকাশিত।
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত দৈনিক ফেনী

0:00 0:00
1.0x