ফেনী    বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১২ আষাঢ় ১৪৩৩
দৈনিক ফেনী

সুবিধা বঞ্চিত কিশোরীদের নিয়ে প্রধানমন্ত্রীর জন্মদিন উদযাপন করল ‘সহায়’

শহর প্রতিনিধি
শহর প্রতিনিধি
প্রকাশ : ২৮ সেপ্টেম্বর ২০২০ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

সুবিধা বঞ্চিত কিশোরীদের নিয়ে প্রধানমন্ত্রীর জন্মদিন উদযাপন করল ‘সহায়’

ফেনীতে সুবিধা বঞ্চিত কিশোরীদের নিয়ে বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৪তম জন্মদিন উদযাপন করেছে স্বেচ্ছাসেবী সংগঠন ‘সহায়’।

সোমবার (২৮ সেপ্টম্বর) বিকেলে শহরের ডাঃ সাজ্জাদ হোসেন মিলানায়তনে দিনটি উপলক্ষ্যে সুবিধা বঞ্চিত কিশোরীদের নিয়ে স্বাস্থ্য, শিক্ষামূলক আলোচনার আয়োজন করা হয়।

এতে প্রধান অতিথি ছিলেন ফেনীর সিভিল সার্জন ডাঃ মীর মোবারক হোসাইন দিগন্ত।

আলোচনা সভায় কিশোরীদের স্বাস্থ্য ও সচেতনতা বিষয়ে বিভিন্ন দিক নির্দেশনামূলক বক্তব্য রাখেন সিভিল সার্জন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ফেনী সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ এস এস আর মাসুদ রানা, ফেনী ট্রমা সেন্টারের আবাসিক স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ কাজী সানজিদা আক্তার, সদর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ নাজমুল হাসান শাম্মি, স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ প্রিয়াংকা প্রভাপুরী, ফেনী প্রেস ক্লাবের সভাপতি ও সহায়ের উপদেষ্টা মুহাম্মদ আবু তাহের ভূঁইয়া, ফেনী সিভিল সার্জন অফিসের প্রশাসনিক কর্মকর্তা মোঃ মিজানুর রহমান, সহায়ের সভাপতি মন্জিলা মিমি, সহ-সভাপতি জুলহাস তালুকদার, সাধারণ সম্পাদক মুহাম্মদ দুলাল তালুকদার, সহায়ের সদস্য কাজি নজরুল ইসলাম, মামুন মিয়াজী, মোঃ রাকিব প্রমুখ।

অনুষ্ঠান শেষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে দোয়া ও মোনাজাতের করা হয়। শেষে কিশোরীদের নিয়ে কেক কাটেন অতিথিরা।

দৈনিক ফেনী

বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬

সুবিধা বঞ্চিত কিশোরীদের নিয়ে প্রধানমন্ত্রীর জন্মদিন উদযাপন করল ‘সহায়’

প্রকাশের তারিখ : ২৮ সেপ্টেম্বর ২০২০

featured Image

সম্পাদক ও প্রকাশক: আরিফুল আমীন রিজভী কর্তৃক পপুলার অফসেট প্রেস, মিজান রোড, ফেনী-৩৯০০ থেকে মুদ্রিত এবং ৪৩৪, আমিন টাওয়ার (৬ষ্ঠ তলা), ট্রাংক রোড, ফেনী হতে প্রকাশিত।
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত দৈনিক ফেনী

0:00 0:00
1.0x