ফেনী    বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১২ আষাঢ় ১৪৩৩
দৈনিক ফেনী

ফেনীতে নানা কর্মসূচিতে পালিত হচ্ছে প্রধানমন্ত্রীর জন্মদিন

শহর প্রতিনিধি
শহর প্রতিনিধি
প্রকাশ : ২৮ সেপ্টেম্বর ২০২০ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

ফেনীতে নানা কর্মসূচিতে পালিত হচ্ছে প্রধানমন্ত্রীর জন্মদিন

ফেনীতে আওয়ামী লীগ ও সহযোগি সংগঠনের নানা কর্মসূচিতে পালিত হচ্ছে বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার ৭৪তম জন্মদিন।

আজ সোমবার (২৮ সেপ্টেম্বর) বেলা ১২টায় শহরের কলেজ রোডে দলের অস্থায়ী কার্যালয়ে প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষ্যে মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করেছে জেলা আওয়ামী লীগ।

জেলা আওয়ামীলীগের দপ্তরের দায়িত্বপ্রাপ্ত ও সদর উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান এ.কে শহীদ উল্যাহ খোন্দকারের পরিচালনায় এতে বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের সাবেক সহ-সভাপতি পিপি হাফেজ আহম্মদ।

মিলাদ মাহফিলে আরও অংশ নেন আওয়ামীলীগ জাতীয় পরিষদ সদস্য ও সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান আবদুর রহমান বি.কম, জেলা আওয়ামীলীগের সাবেক সহ-সভাপতি মাষ্টার আলী হায়দার, জেলা মহিলা আওয়ামীলীগ সভানেত্রী জাহান আরা বেগম সুরমা, সাধারণ সম্পাদক লায়লা জেসমিন বড় মনি, সদর উপজেলা সভাপতি করিম উল্যাহ বি.কম ও সাধারণ সম্পাদক শুসেন চন্দ্র শীল, পৌর আওয়ামীলীগ সভাপতি আয়নুল কবির শামীম ও সাধারণ সম্পাদক নজরুল ইসলাম স্বপন মিয়াজীসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

মোনাজাতে মহান আল্লাহর কাছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দীর্ঘায়ু ও সুস্বাস্থ্য কামনা করেন নেতাকর্মীরা। একইসাথে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ ১৫ আগস্টে নিহতদের আত্মার মাগফিরাত কামনা করেন তারা।

শহীদ খোন্দকার জানান, প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে ফেনীতে নানা কর্মসূচি পালন করছে আওয়ামী লীগ ও সহযোগি সংগঠনের নেতাকর্মীরা। দিনটি ঘিরে তাদের মধ্যে বিরাজ করছে আনন্দ ও উদ্দীপনা। আজ সন্ধ্যা ৭টায় ফেনৗ পৌর চত্ত্বরে ফেনী-২ আসনের সাংসদ ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন হাজারীর উপস্থিতিতে ৭৪ পাউন্ড ওজনের জন্মদিনের কেক কাটবেন নেতাকর্মীরা।

তিনি আরও জানান, জেলার বিভিন্ন উপজেলায়ও আওয়ামী লীগ ও সহযোগি সংগঠনের উদ্যোগে নানা কর্মসূচিতে দিনটি বিশেষভাবে পালন করা হচ্ছে। কর্মসূচির মধ্যে রয়েছে দোয়া মাহফিল, কেক কাটা ও দুঃস্থ ও অসহাদের মধ্যে খাবার বিতরণ।

দৈনিক ফেনী

বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬

ফেনীতে নানা কর্মসূচিতে পালিত হচ্ছে প্রধানমন্ত্রীর জন্মদিন

প্রকাশের তারিখ : ২৮ সেপ্টেম্বর ২০২০

featured Image

সম্পাদক ও প্রকাশক: আরিফুল আমীন রিজভী কর্তৃক পপুলার অফসেট প্রেস, মিজান রোড, ফেনী-৩৯০০ থেকে মুদ্রিত এবং ৪৩৪, আমিন টাওয়ার (৬ষ্ঠ তলা), ট্রাংক রোড, ফেনী হতে প্রকাশিত।
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত দৈনিক ফেনী

0:00 0:00
1.0x