ফেনী    বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১১ আষাঢ় ১৪৩৩
দৈনিক ফেনী

পিএইচডি ডিগ্রি অর্জন করলেন ডিডিএলজি মোহাম্মদ মঞ্জুরুল ইসলাম

ফেনী ডেস্ক
ফেনী ডেস্ক
প্রকাশ : ১৬ সেপ্টেম্বর ২০২০ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

পিএইচডি ডিগ্রি অর্জন করলেন ডিডিএলজি মোহাম্মদ মঞ্জুরুল ইসলাম

ডক্টর অব ফিলোসফি (পিএইচডি) ডিগ্রি লাভ করলেন ফেনী জেলা প্রশাসকের কার্যালয়ের স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক (ডিডিএলজি) মোহাম্মদ মঞ্জুরুল ইসলাম।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এর রাজনীতি বিজ্ঞান বিভাগ থেকে এ ডিগ্রি অর্জন করেছেন তিনি।

সম্প্রতি বিশ্ববিদ্যালয়ের ২৩৭তম একাডেমিক কাউন্সিল ও ৫২৩তম সিন্ডিকেট সভায় ‘‘বাংলাদেশের পোশাক শিল্পের নারী শ্রমিকদের আর্থ-সামাজিক, রাজনৈতিক ও সাংস্কৃতিক অধিকার সচেতনতাঃ চট্টগ্রামের পোশাক শিল্পের উপর একটি সমীক্ষা” শীর্ষক গবেষণা পত্রের জন্য তাকে পিএইচডি ডিগ্রি প্রদান করা হয়েছে।

মোহাম্মদ মঞ্জুরুল ইসলাম জানান, এই গবেষণা অভিসন্দর্ভটি বাংলাদেশের পোশাক শিল্পের সকল নারী শ্রমিকদের উৎসর্গ করা হয়েছে। বই আকারে এই গবেষণা অভিসন্দর্ভটি প্রকাশের কাজ চলছে।

এটি বাংলাদেশের পোশাক শিল্পের সার্বিক উন্নয়নে ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন তিনি।

তিনি জানান, এই গবেষণা কর্মটি ভবিষ্যতে পোশাক শিল্প বিষয়ে গবেষকদের সহায়ক হবে।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক পরীক্ষা নিয়ন্ত্রক, চ.বি সিনেট এর নির্বাচিত সিনেট সদস্য এবং সমাজ বিজ্ঞান অনুষদের ডিন রাজনীতি বিজ্ঞান বিভাগের প্রফেসর ড. মুস্তাফিজুর রহমান ছিদ্দিকীর তত্ত্বাবধানে গবেষণা অভিসন্দর্ভটি সম্পন্ন করেন তিনি।

পরীক্ষা কমিটির আহবায়ক ও পরীক্ষক ছিলেন জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয়ের সরকার ও রাজনীতি বিভাগের সাবেক সভাপতি প্রফেসর ড. আল মাসুদ হাসানুজ্জামান এবং পরীক্ষা কমিটির অন্য পরীক্ষক ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রফেসর ড. সোহরাব হেসেন।

বিসিএস (প্রশাসন) ক্যাডার এর ২৪ ব্যাচের সদস্য মোহাম্মদ মঞ্জুরুল ইসলাম বাংলাদেশ সরকারের একজন উপসচিব। বর্তমানে তিনি ফেনী জেলা প্রশাসকের কার্যালয়ে স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন।

কৈশোর থেকেই লেখালেখিতেও সৃজনশীলতার স্বাক্ষর রেখেছেন তিনি। মানজুর মুহাম্মদ নামে সাহিত্যের প্রায় সব শাখায় সাবলীলভাবে তার বিচরণ রয়েছে। সাহিত্যের বিভিন্ন শাখায় তার ৩৪টি গ্রন্থ রয়েছে। তার বই ফরাসি ও ইংরেজি ভাষায়ও অনূদিত হয়েছে। তিনি কথন সাহিত্য পুরস্কার (২০১৪), প্রতীকী ছড়া সাহিত্য পুরস্কার (২০১৫), অধ্যাপক মোহাম্মদ খালেদ শিশু সাহিত্য পুরস্কার (২০১৫), আবু হাসান শাহীন স্মৃতি শিশু সাহিত্য পুরস্কার (২০১৯), চট্টগ্রাম সিটি কর্পোরেশন সহিত্য পুরস্কার (২০১৯), লাটাই শিশু সাহিত্য পুরস্কার (২০২০) পেয়েছেন।

১৯৭৩ সালের ৫ জানুয়ারি চট্টগ্রামের উত্তর পাহাড়তলী এলাকার স্বনামধন্য প্রবীণ ব্যবসায়ী আলহাজ¦ সাবের আহমদ ও বেগম নুরুন্নাহার সাবের এর ঘরে জন্মগ্রহণ করেন মোহাম্মদ মঞ্জুরুল ইসলাম। তিনি পরিবারের দ্বিতীয় সন্তান।

দৈনিক ফেনী

বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬

পিএইচডি ডিগ্রি অর্জন করলেন ডিডিএলজি মোহাম্মদ মঞ্জুরুল ইসলাম

প্রকাশের তারিখ : ১৬ সেপ্টেম্বর ২০২০

featured Image

সম্পাদক ও প্রকাশক: আরিফুল আমীন রিজভী কর্তৃক পপুলার অফসেট প্রেস, মিজান রোড, ফেনী-৩৯০০ থেকে মুদ্রিত এবং ৪৩৪, আমিন টাওয়ার (৬ষ্ঠ তলা), ট্রাংক রোড, ফেনী হতে প্রকাশিত।
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত দৈনিক ফেনী

0:00 0:00
1.0x