ফেনী    বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১২ আষাঢ় ১৪৩৩
দৈনিক ফেনী

মূল্য তালিকায় পেঁয়াজের দাম ৬৫, রেজিস্ট্রারে ৭০

শহর প্রতিনিধি
শহর প্রতিনিধি
প্রকাশ : ১৬ সেপ্টেম্বর ২০২০ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

মূল্য তালিকায় পেঁয়াজের দাম ৬৫, রেজিস্ট্রারে ৭০

ফেনী শহরের ইসলামপুর রোডে মূল্য তালিকায় প্রদর্শিত দামের চেয়ে বেশিতে বিক্রি করায় এক প্রতিষ্ঠানের ১০ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

আজ বুধবার (১৬ সেপ্টম্বর) বেলা সাড়ে ১১টার দিকে বাজার তদারকিতে বের হয়ে অধিপপ্তরের ফেনীর সহকারি পরিচালক সোহেল চাকমা এ জরিমানা করেন।

সহকারি পরিচালক জানান, দ্রব্যমূল্যের বাজার নিয়ন্ত্রণে আজ শহরের ইসলামপুর সড়কের আড়তগুলোতে অভিযান চালানো হয়। অভিযানে ওই সড়কের কামাল এন্ড ব্রাদার্স নামে একটি প্রতিষ্ঠানে গিয়ে দেখা যায় মূল্য তালিকায় পেঁয়াজের পাইকারি দাম লিখা আছে ৬৫ টাকা। কিন্তু রেজিস্ট্রার পরীক্ষা করে দেখা যায় তারা প্রতি কেজি বিক্রি করেছে ৭০ টাকায়। তাই মূল্য তালিকার চেয়ে বেশি দামে পেঁয়াজ বিক্রি করায় প্রতিষ্ঠানটির ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

সোহেল চাকমা জানান, এছাড়া বাজারের অন্যান্য প্রতিষ্ঠানে অভিযান চালায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এসময় মূল্য তালিকা হালনাগাদ না থাকায় বাজারের ফওজিয়া এন্টারপ্রাইজকে ও ফেনী ট্রেডার্স প্রত্যেকের ৫ হাজার টাকা করে মোট ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযানে জেলা বাজার কর্মকর্তা হারুন অর রশিদসহ আইন শৃঙ্খলারক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

জনস্বার্থে নিয়মিত অভিযান পরিচালনা করে হবে জানান সহকারি পরিচালক। তিনি বাজারে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি না করতে ব্যবসায়ীদের সতর্ক করেছেন।

দৈনিক ফেনী

বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬

মূল্য তালিকায় পেঁয়াজের দাম ৬৫, রেজিস্ট্রারে ৭০

প্রকাশের তারিখ : ১৬ সেপ্টেম্বর ২০২০

featured Image

সম্পাদক ও প্রকাশক: আরিফুল আমীন রিজভী কর্তৃক পপুলার অফসেট প্রেস, মিজান রোড, ফেনী-৩৯০০ থেকে মুদ্রিত এবং ৪৩৪, আমিন টাওয়ার (৬ষ্ঠ তলা), ট্রাংক রোড, ফেনী হতে প্রকাশিত।
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত দৈনিক ফেনী

0:00 0:00
1.0x