ফেনী    বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১২ আষাঢ় ১৪৩৩
দৈনিক ফেনী

শিক্ষা প্রতিষ্ঠানে বৃক্ষরোপণ করছে ‘মানবতার খোঁজে আমরা’

শহর প্রতিনিধি
শহর প্রতিনিধি
প্রকাশ : ১৪ সেপ্টেম্বর ২০২০ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

শিক্ষা প্রতিষ্ঠানে বৃক্ষরোপণ করছে ‘মানবতার খোঁজে আমরা’

ফেনীতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করছে স্বেচ্ছাসেবী সংগঠন ‘মানবতার খোঁজে আমরা’। আজ (১৪ সেপ্টেম্বর) সোমবার সকালে মহিপাল সরকারি কলেজ আঙিনায় ৩য় ধাপে এ কর্মসূচি পালন করা হয়।

সংগঠনের সাধারণ সম্পাদক আবু সুফিয়ান অভির সভাপতিত্বে বন্ধু মহল ব্লাড ডোনেট ফাউন্ডেশন এর সভাপতি আকবর হোসেন রুবেলের পরিচালনায় কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহিপাল সরকারি কলেজ অধ্যক্ষ জসিম উদ্দিন। মহিপাল সরকারি কলেজের শিক্ষকরা ছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর যুবলীগের সিনিয়র সহ-সভাপতি তৌহিদুর রহমান হানিফ।

বৃক্ষরোপণ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সংগঠনের সাংগঠনিক সম্পাদক ইসমাইল হোসেন শিবলু, আরাফাত, রাহাত, জুয়েল, শরীফ, বাহাদুর, জুয়েল, স্বপনসহ সংগঠনের অন্যান্য সদস্যরা।

উল্লেখ্য গত ৩ সেপ্টেম্বর ফেনী সরকারি কলেজ আঙিনায় বৃক্ষরোপন কর্মসূচি উদ্বোধনের মাধ্যমে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বৃক্ষরোপন কর্মসূচি বাস্তবায়ন করছে স্বেচ্ছাসেবী সংগঠনটি। পর্যায়ক্রমে শহরের আরও কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানে এ কর্মসূচি বাস্তবায়ন করা হবে বলে জানান সংগঠনটির পরিচালকরা।

দৈনিক ফেনী

বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬

শিক্ষা প্রতিষ্ঠানে বৃক্ষরোপণ করছে ‘মানবতার খোঁজে আমরা’

প্রকাশের তারিখ : ১৪ সেপ্টেম্বর ২০২০

featured Image

সম্পাদক ও প্রকাশক: আরিফুল আমীন রিজভী কর্তৃক পপুলার অফসেট প্রেস, মিজান রোড, ফেনী-৩৯০০ থেকে মুদ্রিত এবং ৪৩৪, আমিন টাওয়ার (৬ষ্ঠ তলা), ট্রাংক রোড, ফেনী হতে প্রকাশিত।
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত দৈনিক ফেনী

0:00 0:00
1.0x