ফেনী    বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১২ আষাঢ় ১৪৩৩
দৈনিক ফেনী

বালিগাঁও ইয়ুথ সোসাইটির বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয়

শহর প্রতিনিধি
শহর প্রতিনিধি
প্রকাশ : ১১ সেপ্টেম্বর ২০২০ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

বালিগাঁও ইয়ুথ সোসাইটির বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয়

ফেনীর স্বেচ্ছাসেবী সংগঠন বালিগাঁও ইয়ুথ সোসাইটির উদ্যোগে বিনামূল্যে ব্লাড গ্রুপিং করা হয়েছে।

আজ শুক্রবার (১১ সেপ্টেম্বর) বিকালে ফেনীর বিজয়সিংহ দিঘীর পাড়ে আয়োজিত কর্মসূচিতে প্রায় শতাধিক ব্যক্তির রক্তের গ্রুপ পরীক্ষার হয়।

সংগঠনের সভাপতি সাহাব উদ্দিন ভুইয়ার সভাপতিত্বে কর্মসূচিতে অংশ নেন উপদেষ্টা নুর উল্লাহ কায়সার, সাবেক সভাপতি শহীদ পাটোয়ারি, সহ সভাপতি নিজাম উদ্দিন, যুগ্ম সম্পাদক হুসাইন আরমান, অর্থ সম্পাদক জামাল উদ্দিন, যুগ্ম অর্থ সম্পাদক শেখ ফরিদ, যুগ্ম সমাজসেবা সম্পাদক কামরুল ইসলাম প্রমুখ।

সংগঠনের উপদেষ্টা নুর উল্লাহ কায়সার জানান, রক্তদানে সচেতনতা সৃস্টির লক্ষ্যে দীর্ঘ দিন সংগঠনটি বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় করে আসছে। ইতোমধ্যে ৫ শতাধিক যুবকের বিনামূল্যে রক্তের গ্রুপ পরীক্ষা করে কার্ড প্রদান করা হয়েছে। এছাড়াও চলতি বছরে সংগঠনটির মাধ্যমে অন্তত ৪ শতাধিক ব্যক্তিকে বিনামূল্যে রক্ত প্রদান করা হয়েছে।

দৈনিক ফেনী

বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬

বালিগাঁও ইয়ুথ সোসাইটির বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয়

প্রকাশের তারিখ : ১১ সেপ্টেম্বর ২০২০

featured Image

সম্পাদক ও প্রকাশক: আরিফুল আমীন রিজভী কর্তৃক পপুলার অফসেট প্রেস, মিজান রোড, ফেনী-৩৯০০ থেকে মুদ্রিত এবং ৪৩৪, আমিন টাওয়ার (৬ষ্ঠ তলা), ট্রাংক রোড, ফেনী হতে প্রকাশিত।
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত দৈনিক ফেনী

0:00 0:00
1.0x