ফেনী    বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১২ আষাঢ় ১৪৩৩
দৈনিক ফেনী

অবৈধভাবে বালু উত্তোলনঃ সোনাগাজীতে ইজারাদারের জরিমানা

সোনাগাজীতে ছোট ফেনীর উপর স্থাপিত সেতুর কাছাকাছি অবস্থান হতে বালু উত্তোলন করায় ভ্রাম্যমান আদালতের অভিযানে এক ইজারাদারের ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

আজ বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) দুপুরে উপজেলা সহকারি কমিশনার (ভূমি) তাছলিমা শিরিন এ অভিযান পরিচালনা করেন।

তিনি জানান, আজ অবৈধভাবে বালু উত্তোলন বন্ধে দুপুর ১টা হতে ৩টা পর্যন্ত ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়। অভিযানে দেখা যায়, বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন অমান্য করে ছোট ফেনী নদীর ব্রীজ থেকে ১ কিলোমিটার সীমানার মধ্যে বালু উত্তোলন করছিল ওই ইজারাদার। আইনানুযায়ী সেতুর ১ কিলোমিটারের মধ্যে বালু উত্তোলন করা যাবে না। তাই ২০১০ সালের ওই আইনের ৪ এর (খ) ধারা মোতাবেক ইজারাদারকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

তাছলিমা শিরিন জানান, এসময় তাকে আইন মেনে বালু উত্তোলনের নির্দেশনা দেয়া হয়েছে। অবৈধভাবে বালু উত্তোলন বন্ধে অভিযান অব্যাহত রাখা হবে।

দৈনিক ফেনী

বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬

অবৈধভাবে বালু উত্তোলনঃ সোনাগাজীতে ইজারাদারের জরিমানা

প্রকাশের তারিখ : ১০ সেপ্টেম্বর ২০২০

featured Image

সম্পাদক ও প্রকাশক: আরিফুল আমীন রিজভী কর্তৃক পপুলার অফসেট প্রেস, মিজান রোড, ফেনী-৩৯০০ থেকে মুদ্রিত এবং ৪৩৪, আমিন টাওয়ার (৬ষ্ঠ তলা), ট্রাংক রোড, ফেনী হতে প্রকাশিত।
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত দৈনিক ফেনী

0:00 0:00
1.0x